ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্ত্রীকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন পুলিশ সদস্য নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও সহযোগিতার বার্তা সংসদীয় কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে: ১১ দলীয় ঐক্য রাইস মিলের গুদামে ২১৭ বস্তা সার, মালিকের কারাদণ্ড নেপালে নিহত বেড়ে ১৫৭, যুক্তরাষ্ট্রের ৪৭ জনসহ নিখোঁজ চার শতাধিক মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার নবীজির আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক নতুন শিক্ষানীতি নয়, ২০১০ সালের নীতি অনুসরণ করেই প্রাথমিক শিক্ষায় আসছে সংস্কার ক্ষতিগ্রস্ত তিব্বত সীমান্ত এলাকায় ড্রোন পাঠাল চীন

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সর্বশেষ লেনদেনে আন্তর্জাতিক বাজারের প্রধান সূচক ব্রেন্ট অপরিশোধিত
  • আপলোড সময় : ২৭ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৪ সময়
  • আপডেট সময় : ২৭ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৪ সময়
বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সর্বশেষ লেনদেনে আন্তর্জাতিক বাজারের প্রধান সূচক ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৬০ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ৮৭ দশমিক ২৪ ডলারে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক পশ্চিম টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দামও ৫৬ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮১ দশমিক ৬৭ ডলারে দাঁড়িয়েছে। 


বাজার বিশ্লেষকদের মতে, তেলের দাম কমার অন্যতম প্রধান কারণ হলো মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতা এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে আবারও জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা। ইরান ও ওমানের মধ্যে প্রণালিটির ব্যবস্থাপনা ও পুনরায় চলাচল শুরুর বিষয়ে আলোচনা এগিয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। 


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনায় বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে।  তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল নয়। ফলে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ পুরোপুরি কাটেনি বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা। কূটনৈতিক আলোচনায় অগ্রগতি হলে তেলের দামে আরও নিম্নমুখী চাপ তৈরি হতে পারে।


সূত্র: আল জাজিরা ও রয়টার্স

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান

এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান