ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে উন্নয়ন ও সমৃদ্ধি: জয়সোয়াল মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসের পরও হারল বাংলাদেশ নভেম্বর ঢাকা সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার স্কুল থেকে ছাত্রী অপহরণের চেষ্টাকালে নারী আটক: উদ্ধারে গিয়ে জনতার হামলায় আহত ৪ পুলিশ বিতাড়িত অপরাধীদের দেশে ফেরার সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু দুর্গাপূজায় ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ঘাড়ে ধরে নিয়ে যাওয়া হবে: ফেনীর পুলিশ সুপার ক্যানসার চিকিৎসা সহজলভ্য করতে ১৭টি নতুন রেডিওথেরাপি মেশিন যুক্ত হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকায় নেই ঢাকা গাজা যুদ্ধের তিন বছর: হারিয়ে গেছে স্বাভাবিক জীবনের ছন্দ চট্টগ্রামে নগর ভবনে শীর্ষ সন্ত্রাসী বগাকে গ্রেপ্তারে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি, ব্যস্ততা ও কার্যক্রমের গতি আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেড়েছে। মন্ত্রণালয়ের কাজ আরও দ্রুত
  • আপলোড সময় : ২২ আগস্ট ২০২৬, বিকাল ৬:৪ সময়
  • আপডেট সময় : ২২ আগস্ট ২০২৬, বিকাল ৬:৪ সময়
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি, ব্যস্ততা ও কার্যক্রমের গতি আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেড়েছে। মন্ত্রণালয়ের কাজ আরও দ্রুত ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যেই সরকার দুজন প্রতিমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শনিবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত ‘পলিটিক্স ল্যাব: বাংলাদেশে তরুণ নারীদের রাজনৈতিক নেতৃত্বের ক্ষমতায়ন’ শীর্ষক আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


শামা ওবায়েদ বলেন, গত ছয় মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গত ১৭ বছরের যেকোনো সময়ের তুলনায় বেশি কাজ হয়েছে। এরই মধ্যে প্রায় তিনটি নতুন শাখা চালু করা হয়েছে। পাশাপাশি অভিবাসন ও অবৈধ অভিবাসন বন্ধে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি জানান, প্রবাসী কল্যাণ, সংস্কৃতি, শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য আন্তঃমন্ত্রণালয় সমন্বয় কমিটিও গঠন করা হয়েছে। এসব কার্যক্রম আগে এভাবে পরিচালিত হয়নি বলেও উল্লেখ করেন তিনি।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যস্ততা আরও বাড়ার কারণ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর নতুন আন্তর্জাতিক দায়িত্বের কথাও তুলে ধরেন শামা ওবায়েদ। তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। আগামী এক বছর এই দায়িত্ব পালনে তাকে অত্যন্ত ব্যস্ত সময় পার করতে হবে। এ কারণে মন্ত্রণালয়ের কাজের গতি ধরে রাখতে এবং দায়িত্ব ভাগ করে কার্যক্রম আরও সহজ করতে সরকার দুজন প্রতিমন্ত্রী রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী একটি দল হিসেবে সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।


মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়া প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, কোনো বহুপাক্ষিক সংস্থা বা উদ্যোগে যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ এবং জনগণের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচনা হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ কোনো বহুপাক্ষিক সংস্থা বা জোটে যুক্ত হবে কি না, সেই সিদ্ধান্ত সরকারই নেবে। এমন কোনো সিদ্ধান্ত হলে দেশের গণমাধ্যমই প্রথমে বিষয়টি জানতে পারবে। বিদেশি কোনো দেশের সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য দেখে বাংলাদেশের সিদ্ধান্ত প্রভাবিত হওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।


এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বিতীয় প্রতিমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে দায়িত্ব দিয়েছে সরকার। শুক্রবার তার নিয়োগের বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়।


ফলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অধীনে এখন শামা ওবায়েদ ইসলাম ও হুমায়ুন কবির—দুজন প্রতিমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!