ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা, সংসদে রুমিন ফারহানা হজ পালনে কর্মীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: তারেক রহমান প্রাক্তনের প্রেমে মজেছেন হানিয়া আমির ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের দেয়াল ধসে ৭ জনের মৃত্যু শিক্ষকদের হেনস্তা করায় ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার, সভাপতির পদ স্থগিত জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা, গুমসহ ১ হাজার ৮৫৫ মামলা

বিকেএসপির শাস্তি ও জরিমানা তুলে নিল বাফুফে

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একইসঙ্গে এক লাখ টাকার
  • আপলোড সময় : ৩ জানুয়ারী ২০২৪, দুপুর ২:৩৭ সময়
  • আপডেট সময় : ৩ জানুয়ারী ২০২৪, দুপুর ২:৩৭ সময়
বিকেএসপির শাস্তি ও জরিমানা তুলে নিল বাফুফে ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একইসঙ্গে এক লাখ টাকার আর্থিক জরিমানাও মওকুফ করেছে সংস্থাটি।

মঙ্গলবার (২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিকেএসপির শাস্তি মওকুফসহ আরও কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত জানায় বাফুফে।

বিজ্ঞপ্তিটিতে জানানো হয়েছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আপিল কমিটির সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।

প্রথমত, আবাহনী লিমিটেড ঢাকার টিম ম্যানেজার কাজী নজরুল ইসলামকে পূর্বে জরিমানা করা ৩০ হাজার টাকা বহাল রাখা হয়েছে। এছাড়া তার নিজ দলের পক্ষে ৪ খেলার পরিবর্তে সর্বমোট ২ খেলা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আর ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম হতে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দ্বিতীয়ত, বিকেএসপিকে দেওয়া ১ বছরের নিষেধাজ্ঞা ও ১ লাখ টাকা আর্থিক জরিমানা মওকুফ করেছে বাফুফে। এছাড়াও বিকেএসপির আওতাধীন খেলোয়াড় অন্য যেকোনো ক্লাব বা প্রতিষ্ঠানের পক্ষে ছাড়করণের প্রক্রিয়ায় স্বচ্ছতার তাগিদ দেওয়া হয়েছে। গত ১০ ডিসেম্বর বিকেএসপির শাস্তির বিষয়ে জানিয়েছিল বাফুফে। সে হিসাবে এক মাসের মধ্যেই শাস্তি মওকুফ করল প্রতিষ্ঠানটি।

এ দিকে বিকেএসপির সিনিয়র কোচ মো. শাহীনুল হক কর্তৃক আপীলের প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য উপাত্ত পর্যালোচনা করে তাকে ফুটবল সংশ্লিষ্ট সকল ধরনের কার্যকলাপ থেকে ১ বছরের নিষেধাজ্ঞা এবং ২৫ হাজার টাকা আর্থিক জরিমানা মওকুফ করা হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তনু হত্যায় অভিযুক্ত অপর দুই সাবেক সেনা সদস্যকে খুঁজছে পুলিশ

তনু হত্যায় অভিযুক্ত অপর দুই সাবেক সেনা সদস্যকে খুঁজছে পুলিশ