ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস শাবিপ্রবির ১০ তলা ভবন নির্মাণে মেয়াদোত্তীর্ণ সিমেন্ট ব্যবহারের অভিযোগ এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব? নেইমারের সঙ্গে হাত মেলালেন না সেই ‘পুরোনো শত্রু’ মাদক পরীক্ষায় একের পর এক ধরা পড়ছেন ভারতীয় পাইলট সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার আসামি হচ্ছেন ৩ সাংবাদিক বাংলাদেশের কাছে হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী

দেশের পর বিদেশের মাটিতে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড শান্তর

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দেশের বাইরে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট জয়ের
  • আপলোড সময় : ১৭ আগস্ট ২০২৬, সকাল ৯:২৫ সময়
  • আপডেট সময় : ১৭ আগস্ট ২০২৬, সকাল ৯:২৫ সময়
দেশের পর বিদেশের মাটিতে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড শান্তর

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দেশের বাইরে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ড এখন তার দখলে। ডারউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ ৯ উইকেটে জয় পাওয়ার পর এই রেকর্ড গড়েন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয় অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে শান্তর তৃতীয় টেস্ট জয়। বাংলাদেশের আর কোনো টেস্ট অধিনায়ক দেশের বাইরে এত বেশি ম্যাচ জিততে পারেননি।


শুধু বিদেশের মাটিতে নয়, সামগ্রিকভাবেও বাংলাদেশের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হিসেবে নিজেকে আরও ওপরে নিয়ে গেছেন শান্ত। তার নেতৃত্বে এখন পর্যন্ত ২০টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৯টি ম্যাচে জয় পেয়েছে টাইগাররা, ১০টিতে হেরেছে এবং একটি ম্যাচ ড্র হয়েছে। অধিনায়ক হিসেবে বাংলাদেশের হয়ে এটিই সর্বোচ্চ টেস্ট জয়। অন্যদিকে বাংলাদেশের কাছে হেরে অস্বস্তিকর এক রেকর্ডে নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। অধিনায়ক হিসেবে আটটি ভিন্ন দলের বিপক্ষে টেস্টে পরাজিত হয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার কোনো টেস্ট অধিনায়কের ক্ষেত্রে এমন ঘটনা আগে ঘটেনি।


এর আগে অস্ট্রেলিয়ার ছয়জন টেস্ট অধিনায়ক সর্বোচ্চ পাঁচটি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে হেরেছিলেন। তবে অধিনায়ক হিসেবে এখনো পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে হারেননি কামিন্স। ডারউনে বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ের ফলে একদিকে যেমন শান্তর নেতৃত্বের সাফল্য আরও উজ্জ্বল হয়েছে, অন্যদিকে অস্ট্রেলিয়ার ক্রিকেটেও তৈরি হয়েছে বিরল এক পরিসংখ্যান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’

ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’