ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

‘এটাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয়’

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার
  • আপলোড সময় : ১৬ আগস্ট ২০২৬, দুপুর ৩:৩০ সময়
  • আপডেট সময় : ১৬ আগস্ট ২০২৬, দুপুর ৩:৩০ সময়
‘এটাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয়’

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের টেস্টে পরাজিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মতে, শুধু টেস্ট নয়, সব সংস্করণ মিলিয়েই এটি বাংলাদেশের সবচেয়ে বড় জয়।


ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন, এখন পর্যন্ত যেকোনো সংস্করণে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় জয়। তবে এখানেই থেমে থাকতে চান না তারা। ভবিষ্যতে আরও বিশেষ সাফল্য অর্জনের লক্ষ্য রয়েছে বলেও জানান অধিনায়ক। বাংলাদেশের এই সাফল্যের পেছনে পেসারদের মানসিকতার পরিবর্তনকে বিশেষ গুরুত্ব দিয়েছেন শান্ত। তার মতে, কয়েক বছর আগেও বাংলাদেশের পেসারদের মধ্যে টেস্ট ক্রিকেট নিয়ে আগ্রহ তুলনামূলক কম ছিল। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে।


শান্ত বলেন, বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে পেসারদের মানসিকতায়। তারা এখন টেস্ট খেলতে আগ্রহী, ভালো করতে চায় এবং বিশ্বমানের বোলার হওয়ার স্বপ্ন দেখছে। নিয়মিত টেস্ট খেলার সুযোগ পাওয়ায় এই মানসিক পরিবর্তন তৈরি হয়েছে বলেও মনে করেন তিনি। ডারউইন টেস্টে বাংলাদেশের ব্যাটিংয়ের অন্যতম নায়ক ছিলেন তানজিদ হাসান তামিম। সেঞ্চুরি করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই তরুণ ব্যাটারেরও প্রশংসা করেছেন শান্ত। অধিনায়কের মতে, সাদা বলের ক্রিকেটে তানজিদ সাধারণত আক্রমণাত্মক ব্যাটিং করতে পছন্দ করেন। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে তাকে অনেক বেশি সংযত দেখা গেছে। পরিস্থিতি বুঝে বলের গুণাগুণ অনুযায়ী শট খেলেছেন তিনি।


শান্ত বলেন, একজন টপ অর্ডার ব্যাটারের কাছ থেকে দল যে ধরনের প্রভাব আশা করে, তানজিদ এই ম্যাচে সেটিই করে দেখিয়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতে এই ঐতিহাসিক জয় তাই বাংলাদেশের ক্রিকেটে নতুন আত্মবিশ্বাসের জন্ম দিয়েছে। অধিনায়ক শান্তর কথায়ও স্পষ্ট, এই সাফল্যকে শেষ গন্তব্য হিসেবে দেখছে না বাংলাদেশ। বরং সামনে আরও বড় অর্জনের স্বপ্ন নিয়েই এগোতে চায় দলটি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?