ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির ইবিতে ফুটবল খেলা নিয়ে দুই বিভাগের সংঘর্ষে আহত ১০ ডায়ানার মৃত্যুর কদিন পর চার্লস বলেছিলেন, মানুষ ‘খুব শিগগির’ তাকে ভুলে যাবে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড মঞ্জুর সন্তান অপরাধ করলে বাবা-মাকে জরিমানা ও কারাদণ্ডের পরিকল্পনা! যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী সংশোধনীর মাধ্যমে সংবিধান পরিবর্তন করা হলে সাংবিধানিক সংকট আরও গভীর হবে ফ্যাসিস্ট সরকারের দোসররা আন্দোলন না করে নাশকতা করছে: রেলপথ প্রতিমন্ত্রী যে আইনে বাতিল হতে পারে গাজী নজরুলের সংসদ সদস্য পদ

মানুষ কতটা নির্লজ্জ, দলকে বিভ্রান্ত করে এখন অবাস্তব স্বপ্ন দেখাচ্ছেন

আওয়ামী লীগের সাবেক নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত
  • আপলোড সময় : ৬ আগস্ট ২০২৬, সকাল ৯:১৬ সময়
  • আপডেট সময় : ৬ আগস্ট ২০২৬, সকাল ৯:১৬ সময়
মানুষ কতটা নির্লজ্জ, দলকে বিভ্রান্ত করে এখন অবাস্তব স্বপ্ন দেখাচ্ছেন

আওয়ামী লীগের সাবেক নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বলেছেন, নিজের কর্মকাণ্ডের দায় স্বীকার না করে দলকে বিভ্রান্ত করা হচ্ছে এবং দেশে ফেরার অবাস্তব আশা দেখানো হচ্ছে। বুধবার (৫ আগস্ট) গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।


পোস্টে সোহেল তাজ দাবি করেন, সম্প্রতি শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন আলোচনা শোনা যাচ্ছে। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন, অতীতের কর্মকাণ্ডের দায় অস্বীকার করে জনগণ ও দলকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, আত্মসমালোচনা বা অনুশোচনার পরিবর্তে নানা ষড়যন্ত্রের তত্ত্ব সামনে এনে দলকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে, যা দেশকে আরও সংকটের দিকে ঠেলে দিতে পারে।


বিশ্ব ইতিহাসের উদাহরণ টেনে সোহেল তাজ বলেন, ক্ষমতাচ্যুত হওয়ার পর পুনরায় ক্ষমতায় ফিরে আসার ঘটনা খুবই বিরল। তার দাবি, ইতিহাসে এমন ঘটনা হাতে গোনা কয়েকবারই ঘটেছে এবং সেগুলো মূলত সামরিক অভ্যুত্থানের পর ঘটেছিল, গণঅভ্যুত্থানের মাধ্যমে নয়। পোস্টের শেষাংশে তিনি মন্তব্য করেন, শেখ হাসিনা দেশে ফিরতে পারেন, তবে তার মতে, ক্ষমতায় নয়—আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতেই তাকে ফিরতে হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়

ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়