ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিজে পার্টি ও মাদক উদ্ধারের ঘটনায় সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে সাবেক ডিবিপ্রধান হারুন-অর রশীদকে চাকরিচ্যুত কুমিল্লা বোর্ডে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কোনো শিক্ষার্থী তাহসিফের মৃত্যুর আগে বান্ধবী ও দীপকে নিয়ে বারে দেড় ঘণ্টা অবস্থান শেরপুরে তুচ্ছ ঘটনাকে ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত বেশ কয়েকজন ‘এবারের এইচএসসির ফলাফলই আসলে প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ জানাই’ আন্দোলন করে সরকার গঠন করা যায় না: চিফ হুইপ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার নেমেছে ৪৪.৮৪ শতাংশে শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী কারিগরিতে পাসের হার ৪৯.৪৩%, জিপিএ-৫ পাওয়া ৮৮৬ জনের মধ্যে ছাত্রী ৭০৬ জন

মস্কোর রেস্তোরাঁয় বিস্ফোরণ, নিহত ৩, আহত অন্তত ২১

রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রস্থলে একটি রেস্তোরাঁর সামনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত এবং অন্তত ২১ জন আহত হয়েছেন।
  • আপলোড সময় : ২ আগস্ট ২০২৬, দুপুর ১২:১ সময়
  • আপডেট সময় : ২ আগস্ট ২০২৬, দুপুর ১২:১ সময়
মস্কোর রেস্তোরাঁয় বিস্ফোরণ, নিহত ৩, আহত অন্তত ২১

রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রস্থলে একটি রেস্তোরাঁর সামনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত এবং অন্তত ২১ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় কুদ্রিনস্কায়া স্কয়ার এলাকায় এ বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটের দিকে বিস্ফোরণটি ঘটে। ঘটনাস্থলে দ্রুত জরুরি উদ্ধারকারী দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন।


রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন একজন নিরাপত্তারক্ষী, একজন গ্রাহক এবং বিস্ফোরক বহনের সন্দেহভাজন এক নারী। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ওই নারী একটি তাৎক্ষণিকভাবে তৈরি বিস্ফোরক বহন করছিলেন। রেস্তোরাঁয় প্রবেশের আগেই সেটির বিস্ফোরণ ঘটে, ফলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আহত হন আরও অন্তত ২১ জন।


এখনও সন্দেহভাজন নারীর পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তিনি কী উদ্দেশ্যে বিস্ফোরক বহন করছিলেন বা বিস্ফোরণটি পরিকল্পিত ছিল কি না, সে বিষয়ে তদন্ত চলছে। ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখে বিস্ফোরণের কারণ ও এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ