ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ক্ষমতাচ্যুতির দুই বছরে প্রথমবার প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, জানাবেন ভবিষ্যৎ পরিকল্পনা জ্বালানি তেলের দরপতন হলেও বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম পারিবারিক কবরস্থানের আড়ালে গাঁজা চাষ, দিনমজুর গ্রেপ্তার শিশুর অপুষ্টি চিনবেন কীভাবে? লক্ষণ, কারণ ও প্রতিরোধে জরুরি করণীয় আসিয়ান কাপে ভারত-পাকিস্তান খেলছে, অথচ আমন্ত্রণ পায় না বাংলাদেশ নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চায় বাংলাদেশ জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, আপনি তার নিকৃষ্ট ও বাস্তব উদাহরণ ফিফাকে কড়া নোটিশ উয়েফার, ‘কোনো নথি নষ্ট করবেন না’ ‘কনসার্ট ফর বাংলাদেশ’- এর ৫৫ বছর, ‘দ্য লিগ্যাসি’র মাধ্যমে বিশেষ শ্রদ্ধা মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর কবর থেকে মায়ের মরদেহ উত্তোলন করলো সন্তানেরা

জামালপুরের মেলান্দহ উপজেলায় দাফনের প্রায় ১২ ঘণ্টা পর এক বৃদ্ধার মরদেহ কবর থেকে তুলে হাসপাতালে নেওয়ার ঘটনাকে ঘিরে
  • আপলোড সময় : ২ আগস্ট ২০২৬, সকাল ৯:২৪ সময়
  • আপডেট সময় : ২ আগস্ট ২০২৬, সকাল ৯:২৪ সময়
‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর কবর থেকে মায়ের মরদেহ উত্তোলন করলো সন্তানেরা

জামালপুরের মেলান্দহ উপজেলায় দাফনের প্রায় ১২ ঘণ্টা পর এক বৃদ্ধার মরদেহ কবর থেকে তুলে হাসপাতালে নেওয়ার ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের ৬৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হলে শনিবার সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তবে দাফনের কয়েক ঘণ্টা পর পরিবারের কয়েকজন সদস্য দাবি করেন, ওই নারী এখনও জীবিত থাকতে পারেন।


পরিবারের দাবি অনুযায়ী, মৃত নারীর ছেলে ও মেয়ের ওপর ‘জিনের আসর’ হয়েছে এবং তারা বিশ্বাস করতে থাকেন যে তাদের মা মারা যাননি। সেই বিশ্বাস থেকেই শনিবার গভীর রাতে কবর খুঁড়ে মরদেহ উত্তোলন করা হয়। এরপর মরদেহটি প্রথমে মেলান্দহের একটি বেসরকারি হাসপাতালে এবং পরে জামালপুর শহরের আরেকটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা ইসিজিসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত করেন, ওই নারীর মৃত্যু আগেই হয়েছে।


চিকিৎসকদের একই ঘোষণা পাওয়ার পর পরিবারের সদস্যরা মরদেহটি আবার বাড়িতে ফিরিয়ে নেন। ঘটনার পর পুরো এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে পরিবারের সদস্যরা গণমাধ্যমের সঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিল আর্জেন্টিনা!

স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিল আর্জেন্টিনা!