ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বাংলাদেশসহ কয়েকটি দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের ফিফার বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব ৯৬ বছরের জন্য বিক্রির পরিকল্পনা জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তনে কেন খুশি ইসরায়েল? ডিসেম্বরে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা নেই, প্রস্তুত পুলিশ: ডিআইজি ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী ঘিরে ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘোষণা উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী বগুড়ার নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন, রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর আহ্বান ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে ২০২৮ সালেও কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রে, খেলবে ১৬ দল

জভেরেভকে হারিয়ে উইম্বলডনে শিরোপা ধরে রাখলেন সিনার

উইম্বলডনে আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন ইতালির তারকা টেনিস খেলোয়াড় ইয়ানিক সিনার। রোববার (১২ জুলাই) অনুষ্ঠিত ফাইনালে জার্মান
  • আপলোড সময় : ১৩ জুলাই ২০২৬, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ১৩ জুলাই ২০২৬, সকাল ৯:৩৯ সময়
জভেরেভকে হারিয়ে উইম্বলডনে শিরোপা ধরে রাখলেন সিনার

উইম্বলডনে আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন ইতালির তারকা টেনিস খেলোয়াড় ইয়ানিক সিনার। রোববার (১২ জুলাই) অনুষ্ঠিত ফাইনালে জার্মান প্রতিদ্বন্দ্বী আলেক্সান্দার জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করেছেন তিনি।  রোমাঞ্চকর লড়াইয়ে প্রথম সেট টাইব্রেকারে হারলেও দুর্দান্ত প্রত্যাবর্তন করেন সিনার। শেষ পর্যন্ত ৬-৭ (৭), ৭-৬ (২), ৬-৩, ৬-৪ গেমে জয় তুলে নিয়ে ক্যারিয়ারের পঞ্চম গ্র্যান্ড স্লাম শিরোপা নিজের করে নেন এই ইতালিয়ান।


ম্যাচের তৃতীয় সেটে ঘাসের কোর্টে পিছলে হাঁটুতে চোট পান জভেরেভ। এরপর আর আগের ছন্দে ফিরতে না পারায় ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় সিনারের হাতে। শিরোপা জয়ের পর সিনার বলেন, প্যারিসে হতাশাজনক ফলের পর এই সাফল্য তার জন্য বিশেষ গুরুত্ব বহন করে। তিনি নিজের দলকে ধন্যবাদ জানিয়ে বলেন, কঠিন সময়েও তারা তাকে আত্মবিশ্বাস ধরে রাখতে সাহায্য করেছে।


এই জয়ের মাধ্যমে জভেরেভের বিপক্ষে টানা দশমবারের মতো জয় পেলেন সিনার। একই সঙ্গে উইম্বলডনের মুকুট ধরে রেখে বর্তমান সময়ের অন্যতম সেরা টেনিস তারকা হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করলেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ

পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ