ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ভারী বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পের নিম্নাঞ্চলে থাকা ঘর ফের তলিয়ে গেছে বৃষ্টি পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম শিক্ষাকে ধ্বংস করতেই বিগত সরকার প্রকল্প নিয়েছিল: শিক্ষামন্ত্রী জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়িয়ে যা বললেন মিরাজ ইউক্রেনে রাশিয়ার ড্রোন-ব্যালিস্টিক মিসাইল হামলায় ছয়জন নিহত মারা গেছেন আর্জেন্টিনার আলোচিত কিংবদন্তি ফুটবলার রাট্টিন রোববার চবির সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস অবসরে যাওয়া কর্মকর্তার যুগ্ম সচিব পদোন্নতি বাতিল

জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়িয়ে যা বললেন মিরাজ

সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে শিরোপার আশা আগেই শেষ হয়েছিল বাংলাদেশের। তবে শেষ ওয়ানডেতে দারুণ নৈপুণ্য দেখিয়ে জিম্বাবুয়েকে
  • আপলোড সময় : ১২ জুলাই ২০২৬, দুপুর ১০:৩২ সময়
  • আপডেট সময় : ১২ জুলাই ২০২৬, দুপুর ১০:৩২ সময়
জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়িয়ে যা বললেন মিরাজ

সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে শিরোপার আশা আগেই শেষ হয়েছিল বাংলাদেশের। তবে শেষ ওয়ানডেতে দারুণ নৈপুণ্য দেখিয়ে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়েছে টাইগাররা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দলের বোলার এবং দুই উদ্বোধনী ব্যাটারের প্রশংসা করেন। তিনি বলেন, পুরো সিরিজজুড়ে পেস বোলাররা দায়িত্বশীল বোলিং করেছেন, যা দলের জন্য ইতিবাচক দিক।


অধিনায়ক জানান, আগের দুই ম্যাচের হতাশা ভুলে শেষ ম্যাচে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামার বার্তা দেওয়া হয়েছিল। সেই পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করায় দলের সবাইকে কৃতিত্ব দেন তিনি। হারারের উইকেট নিয়ে মিরাজ বলেন, পিচে বোলারদের জন্য সহায়তা থাকায় তিন ম্যাচেই আগে বোলিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দলের পেস আক্রমণ পুরো সিরিজে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছে বলেও উল্লেখ করেন তিনি।


ব্যাটিংয়ে উদ্বোধনী জুটির ভূয়সী প্রশংসা করে অধিনায়ক বলেন, ২০০ রানের লক্ষ্য তাড়ায় দুই ওপেনারের বড় জুটি ম্যাচকে সহজ করে দিয়েছে। প্রথম ১০ ওভারে উইকেট না হারানোর পরিকল্পনা ছিল, আর সেটি সফলভাবে বাস্তবায়ন করায় দলের আত্মবিশ্বাস অনেক বেড়েছে। শেষ ম্যাচের এই জয় ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা দেবে এবং নতুন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা পরবর্তী সিরিজগুলোতে কাজে লাগবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ অধিনায়ক।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০২৬ বিশ্বকাপ: মাত্র ২৫৯ সেকেন্ডে আর্জেন্টিনাকে বাঁচালেন লিওনেল মেসি

২০২৬ বিশ্বকাপ: মাত্র ২৫৯ সেকেন্ডে আর্জেন্টিনাকে বাঁচালেন লিওনেল মেসি