ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি : রাষ্ট্রপতি

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রগতির প্রধান শক্তি হলো
  • আপলোড সময় : ১১ জুলাই ২০২৬, সকাল ৯:৪৬ সময়
  • আপডেট সময় : ১১ জুলাই ২০২৬, সকাল ৯:৪৬ সময়
তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি : রাষ্ট্রপতি

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রগতির প্রধান শক্তি হলো তরুণ প্রজন্ম। তাদের মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, দক্ষতা ও আত্মনির্ভরশীলতার সুযোগ সৃষ্টি করাই রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। শনিবার (১১ জুলাই) দেওয়া বাণীতে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল দেশ এবং দেশের প্রায় এক-তৃতীয়াংশ মানুষ তরুণ। এই বিপুল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করা গেলে দেশের অর্থনীতি ও উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।


তিনি বলেন, এবারের প্রতিপাদ্য—‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—নতুন প্রজন্মের সম্ভাবনা বাস্তবায়নের জন্য সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। রাষ্ট্রপতি জানান, সরকার তরুণদের আধুনিক, কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে। পাশাপাশি কারিগরি শিক্ষা, উদ্ভাবন, নেতৃত্বের বিকাশ এবং ডিজিটাল দক্ষতা অর্জনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।


তিনি আরও বলেন, মাদক, বাল্যবিবাহ, সহিংসতা ও সামাজিক অবক্ষয় রোধে সচেতনতা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ এবং আইনের কার্যকর প্রয়োগ অব্যাহত রয়েছে। এসব উদ্যোগ তরুণদের সুস্থ বিকাশ ও দেশের টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। রাষ্ট্রপতি বলেন, সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা এবং পরিকল্পিত পরিবার ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মা ও শিশু স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, কৈশোরকালীন স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও কার্যকর ও সর্বজনীন করতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।


তিনি তরুণদের উন্নয়নে সরকার, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা ও সমাজের সব অংশের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে নেওয়া সব কর্মসূচির সফলতা কামনা করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই