ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ভারী বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পের নিম্নাঞ্চলে থাকা ঘর ফের তলিয়ে গেছে বৃষ্টি পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম শিক্ষাকে ধ্বংস করতেই বিগত সরকার প্রকল্প নিয়েছিল: শিক্ষামন্ত্রী জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়িয়ে যা বললেন মিরাজ ইউক্রেনে রাশিয়ার ড্রোন-ব্যালিস্টিক মিসাইল হামলায় ছয়জন নিহত মারা গেছেন আর্জেন্টিনার আলোচিত কিংবদন্তি ফুটবলার রাট্টিন রোববার চবির সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস অবসরে যাওয়া কর্মকর্তার যুগ্ম সচিব পদোন্নতি বাতিল

চট্টগ্রামে জলাবদ্ধতা কমেছে ৮০ থেকে ৯০ শতাংশ: প্রকল্প পরিচালক

চট্টগ্রাম নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে চলমান খাল উন্নয়ন প্রকল্পের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রকল্পের আওতাধীন ৩৬টি খালের মধ্যে
  • আপলোড সময় : ৯ জুলাই ২০২৬, সকাল ৯:৪৫ সময়
  • আপডেট সময় : ৯ জুলাই ২০২৬, সকাল ৯:৪৫ সময়
চট্টগ্রামে জলাবদ্ধতা কমেছে ৮০ থেকে ৯০ শতাংশ: প্রকল্প পরিচালক

চট্টগ্রাম নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে চলমান খাল উন্নয়ন প্রকল্পের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রকল্পের আওতাধীন ৩৬টি খালের মধ্যে ৩০টির কাজ ইতোমধ্যে সম্পূর্ণ শেষ হয়েছে। বাকি খালগুলোর কাজও শেষ পর্যায়ে রয়েছে। প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, চলতি বর্ষা মৌসুমে নগরের জলাবদ্ধতা ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত কমেছে। নগরের বাকলিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রকল্প পরিচালক জানান, অবশিষ্ট ছয়টি খালের মধ্যে পাঁচটির কাজ প্রায় ৯৮ শতাংশ সম্পন্ন হয়েছে। আগাম বর্ষার কারণে কিছু সমাপনী কাজ বাকি থাকলেও তা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।


এদিকে হিজড়া খালের কাজের অগ্রগতি প্রায় ৬৮ শতাংশ। বর্ষা মৌসুমে খননকাজ চালালে জলাবদ্ধতার ঝুঁকি বাড়তে পারে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনায় আপাতত কাজ স্থগিত রাখা হয়েছে। আগামী সেপ্টেম্বর থেকে আবার কাজ শুরু করে ফেব্রুয়ারির মধ্যে রিটেইনিং ওয়াল, সেতু এবং সিল্ট ট্র্যাপ নির্মাণসহ বাকি কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসে টানা ভারী বর্ষণের সময় গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হলেও নগরের অধিকাংশ এলাকায় দ্রুত পানি নেমে গেছে। আগে যেখানে দীর্ঘ সময় জলাবদ্ধতা থাকত, সেখানে এখন পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে।


তবে কয়েকটি এলাকায় এখনো সাময়িক পানি জমার ঘটনা ঘটছে। সংশ্লিষ্টরা বলছেন, অবশিষ্ট কাজ শেষ হলে এসব সমস্যারও স্থায়ী সমাধান হবে এবং আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে প্রকল্পটি পুরোপুরি সম্পন্ন হলে প্রকল্প এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসান ঘটবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০২৬ বিশ্বকাপ: মাত্র ২৫৯ সেকেন্ডে আর্জেন্টিনাকে বাঁচালেন লিওনেল মেসি

২০২৬ বিশ্বকাপ: মাত্র ২৫৯ সেকেন্ডে আর্জেন্টিনাকে বাঁচালেন লিওনেল মেসি