ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরান যুদ্ধের প্রভাবে বাড়ছে জ্বালানি-খাদ্যের দাম: ব্রাজিলের প্রেসিডেন্ট কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে ভারতীয় গ্রেপ্তার শেখ হাসিনার জন্য আমরা ইনসাফ নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ফেনী‌তে সাংবাদিকের ওপর অবৈধ বালু উত্তোলনকারী‌দের হামলা, প্র‌তিবাদে মানববন্ধন পদার্থবিজ্ঞানের ২ প্রশ্নে আপত্তি, ভুল প্রমাণ হলে পূর্ণ নম্বরের আশ্বাস কোম্পানির মাধ্যমে চিকিৎসাসেবা দিতে পারবে মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিল পাস সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফিকুর রহমান সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু

দ্বিতীয় ওয়ানডের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার লিটন দাসের চোটের দুর্ভোগ কাটছেই না। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাওয়া চোট থেকে পুরোপুরি সুস্থ
  • আপলোড সময় : ৯ জুলাই ২০২৬, সকাল ৯:৩৮ সময়
  • আপডেট সময় : ৯ জুলাই ২০২৬, সকাল ৯:৩৮ সময়
দ্বিতীয় ওয়ানডের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার লিটন দাসের চোটের দুর্ভোগ কাটছেই না। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাওয়া চোট থেকে পুরোপুরি সুস্থ হতে না পারায় এবার জিম্বাবুয়ের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ থেকেও ছিটকে গেছেন তিনি। এর আগে একই চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও মাঠে নামতে পারেননি লিটন। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে তার থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত শারীরিক অবস্থার অবনতির কারণে সেই পরিকল্পনাও পরিবর্তন করা হয়। এবার ওয়ানডে সিরিজেও তাকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে।


বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লিটনের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে বাঁহাতি ব্যাটার পারভেজ হোসেন ইমনকে। তবে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগেই জিম্বাবুয়ের উদ্দেশে রওনা হওয়ায় দ্বিতীয় ওয়ানডের একাদশে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, লিটনের শারীরিক অবস্থার নিয়মিত পর্যবেক্ষণ করা হয়েছে এবং সর্বশেষ ফিটনেস পরীক্ষার ফল আশানুরূপ হয়নি। সামনে টানা দুটি ওয়ানডে থাকায় এই অল্প সময়ের মধ্যে তার পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফেরার সম্ভাবনা নেই বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট।


এদিকে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৫ রানের পরাজয়ে ইতোমধ্যেই ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ফলে সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম

শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম