ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপে নেতা-কর্মীরা স্বেচ্ছাসেবকের ভূমিকায় থাকবে: রিজভী প্রশ্ন ফাঁসের নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি জামায়াতের জনগণের ভোটে ক্ষমতায় এসেছি, ধাক্কা দিয়ে ভাঙা যাবে না: মুক্তিযুদ্ধমন্ত্রী সেনাবাহিনী-সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় নিহত ১২, ফ্লাইট চলাচল বন্ধ সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ১২ জনের মধ্যে দুজন বাংলাদেশি, আহত ৩০৯ নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত আটক ৩ হাজার বিক্ষোভকারী মুক্ত, পুলিশ হেফাজতে অভিজিৎ ও ধ্রুব রাঠীসহ চারজন রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন ক্রিস্টা পাইক

নেতৃত্বের আনুষ্ঠানিক অভিষেকের ম্যাচে পাকিস্তানের জয়ের নায়ক সাহিবজাদা

অধিনায়ক হিসেবে প্রথম আনুষ্ঠানিক টি-টোয়েন্টি ম্যাচ, সামনে ১৮২ রানের কঠিন লক্ষ্য—কিন্তু চাপের মুখে দমে না গিয়ে ব্যাট হাতে
  • আপলোড সময় : ১০ অক্টোবর ২০২৬, দুপুর ১১:৫৪ সময়
  • আপডেট সময় : ১০ অক্টোবর ২০২৬, দুপুর ১১:৫৪ সময়
নেতৃত্বের আনুষ্ঠানিক অভিষেকের ম্যাচে পাকিস্তানের জয়ের নায়ক সাহিবজাদা

অধিনায়ক হিসেবে প্রথম আনুষ্ঠানিক টি-টোয়েন্টি ম্যাচ, সামনে ১৮২ রানের কঠিন লক্ষ্য—কিন্তু চাপের মুখে দমে না গিয়ে ব্যাট হাতে ঝড় তুললেন সাহিবজাদা ফারহান। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে শ্রীলঙ্কার জয়ের স্বপ্ন ভেঙে দিয়ে সিরিজের প্রথম ম্যাচেই দারুণ জয় তুলে নিয়েছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে ৫৩ বলে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ফারহান। তাঁর ব্যাটে ছিল ১০টি চার ও ৪টি ছক্কা। শেষ পর্যন্ত ৭ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় পায় স্বাগতিকেরা।


এর আগে এশিয়ান গেমসে দুটি ম্যাচে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন ফারহান। তবে এই ম্যাচ দিয়েই আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে অভিষেক হলো তাঁর। আর প্রথম ম্যাচেই সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন এই ব্যাটসম্যান। এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। দলটির হয়ে ইনিংস উদ্বোধন করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন লাহিরু উদারা। ৫৫ বলে ১১টি চার ও একটি ছক্কায় ৯১ রান করেন তিনি। ইনিংসের ১৯তম ওভারে সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হন উদারা। তাঁর ব্যাটিংয়েই বড় সংগ্রহের ভিত পায় শ্রীলঙ্কা।


উদারা ছাড়া দুই অঙ্কের রান করতে পেরেছেন কেবল কামিন্দু মেন্ডিস ও দাসুন শানাকা। মেন্ডিস করেন ১৮ বলে ২৩ রান, আর শানাকার ব্যাট থেকে আসে ১৫ বলে ১৮ রান। নির্ধারিত ওভারে ১৮১ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। পাকিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন নাসিম শাহ। তিনি তুলে নেন তিনটি উইকেট। ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে সাহিবজাদা ফারহান ও ফখর জামান যোগ করেন ৫৪ রান। ঈশান মালিঙ্গার বলে ফখর আউট হলে ক্রিজে আসেন মাজ সাদাকাত। এরপর ফারহানের সঙ্গে গড়ে তোলেন গুরুত্বপূর্ণ জুটি।


দুজনের ৫২ বলে ৯২ রানের ঝোড়ো জুটিতে জয়ের পথ অনেকটাই সহজ হয়ে যায় পাকিস্তানের। ব্যক্তিগত ৫০ রান করে মহীশ তিকশানার বলে আউট হন সাদাকাত। তখন পাকিস্তানের সংগ্রহ ১৪৬ রান। এরপর দ্রুত চার উইকেট হারিয়ে ৩৩ রানের মধ্যে কিছুটা চাপে পড়ে যায় স্বাগতিকেরা। তবে লক্ষ্য তখনও নাগালের মধ্যে থাকায় শেষ পর্যন্ত জয় পেতে বড় কোনো বিপাকে পড়তে হয়নি পাকিস্তানকে। অধিনায়ক ফারহানের দায়িত্বশীল ও আক্রমণাত্মক ইনিংসে ৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় দলটি। এই জয়ের মধ্য দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল পাকিস্তান। আর অধিনায়ক হিসেবে প্রথম আনুষ্ঠানিক ম্যাচেই ব্যাট হাতে ম্যাচজয়ী ইনিংস খেলে আলোচনায় উঠে এলেন সাহিবজাদা ফারহান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার