ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

সিঙ্গাপুরে অপু বিশ্বাসের বিয়ের গুঞ্জন, মুখ খুললেন গৌতম সাহা

ঢাকাই চলচ্চিত্রের দুই জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিয়ে নিজের অভিজ্ঞতা ও সম্পর্কের নানা দিক তুলে
  • আপলোড সময় : ৮ জুলাই ২০২৬, দুপুর ১০:১৯ সময়
  • আপডেট সময় : ৮ জুলাই ২০২৬, দুপুর ১০:১৯ সময়
সিঙ্গাপুরে অপু বিশ্বাসের বিয়ের গুঞ্জন, মুখ খুললেন গৌতম সাহা

ঢাকাই চলচ্চিত্রের দুই জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিয়ে নিজের অভিজ্ঞতা ও সম্পর্কের নানা দিক তুলে ধরেছেন ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অপু বিশ্বাসের বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন, তার কঠিন সময়ে পাশে থাকার স্মৃতি এবং বুবলীর সঙ্গে বর্তমান কাজের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন। সাক্ষাৎকারে অপু বিশ্বাসের সিঙ্গাপুরে বিয়ে করার গুঞ্জন প্রসঙ্গে গৌতম সাহা বলেন, বিষয়টি তিনিও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমেই জেনেছেন। খবরটি সত্য হলে তিনি অপুকে শুভেচ্ছা জানাবেন। আর যদি গুঞ্জনটি সত্য না হয়, তাতেও অবাক হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেন তিনি।


গৌতম সাহার ভাষ্য, অপু বিশ্বাস একজন আত্মবিশ্বাসী ও সংগ্রামী মানুষ। জীবনের কঠিন সময়েও তিনি নিজের শক্তিতে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখেন। তিনি আরও জানান, চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অপু বিশ্বাসের মানসিকভাবে কঠিন সময় পার করছিলেন। সেই সময়ে তিনি পাশে থেকে মানসিক সাহস জুগিয়েছেন এবং নতুন করে কাজে মনোযোগ দিতে উৎসাহ দিয়েছেন। তবে পরবর্তী সময়ে তৃতীয় এক ব্যক্তির হস্তক্ষেপে তাদের আগের মতো ঘনিষ্ঠ সম্পর্ক আর বজায় থাকেনি বলেও দাবি করেন তিনি।


অন্যদিকে, বর্তমানে শবনম বুবলীর সঙ্গে নিয়মিত কাজ করছেন গৌতম সাহা। বুবলীর প্রশংসা করে তিনি বলেন, দীর্ঘ কর্মজীবনে অনেক তারকার সঙ্গে কাজ করলেও বুবলীর মতো সহযোগিতাপরায়ণ, আন্তরিক এবং কাজের প্রতি নিবেদিত মানুষ খুব কমই দেখেছেন। সহকর্মীদের প্রতি তার ইতিবাচক মনোভাব ও পেশাদারিত্ব তাকে মুগ্ধ করেছে বলেও উল্লেখ করেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প