ঢাকা | |

বিশ্বকাপে চমক দেখিয়ে ব্রাজিলে খেলার অফার পেলেন ভোজিনহা

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় উঠে আসা কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহাকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ব্রাজিলের দুটি
  • আপলোড সময় : ৬ জুলাই ২০২৬, সকাল ৯:৫৬ সময়
  • আপডেট সময় : ৬ জুলাই ২০২৬, সকাল ৯:৫৬ সময়
বিশ্বকাপে চমক দেখিয়ে ব্রাজিলে খেলার অফার পেলেন ভোজিনহা

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় উঠে আসা কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহাকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ব্রাজিলের দুটি ক্লাব। ৪০ বছর বয়সী এই গোলরক্ষকের অসাধারণ নৈপুণ্য ইতোমধ্যেই ক্লাবগুলোর নজর কাড়তে সক্ষম হয়েছে। ফুটবলবিষয়ক সাংবাদিক ফাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, ব্রাজিলের আভাই ও অ্যাতলেতিকো গোইয়ানিয়েন্সে ভোজিনহার প্রতিনিধিদের সঙ্গে প্রাথমিক যোগাযোগ শুরু করেছে।


সবশেষ তিনি পর্তুগালের দ্বিতীয় বিভাগের একটি ক্লাবের হয়ে খেলেছেন। মৌসুম শেষে সেই ক্লাবের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে তিনি মুক্ত খেলোয়াড় হিসেবে নতুন দলের অপেক্ষায় রয়েছেন। বিশ্বকাপে কেপ ভার্দের ইতিহাস গড়ার পেছনে বড় ভূমিকা রেখেছেন এই অভিজ্ঞ গোলরক্ষক। প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে সাতটি সেভ করে দলকে গোলশূন্য ড্র এনে দেন। এরপর উরুগুয়ের বিপক্ষে একাধিক গুরুত্বপূর্ণ সেভ এবং সৌদি আরবের বিপক্ষে তিনটি দুর্দান্ত সেভ করে দলের ভরসার প্রতীক হয়ে ওঠেন।


সবচেয়ে স্মরণীয় পারফরম্যান্স আসে শেষ ৩২-এর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে। কেপ ভার্দে ৩-২ গোলে হারলেও একাই আটটি সেভ করে ম্যাচের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন তিনি। পুরো বিশ্বকাপে চার ম্যাচে মোট ১৮টি সেভ করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ভোজিনহা। অভিজ্ঞতা, ক্ষিপ্রতা এবং নেতৃত্বগুণে মুগ্ধ হয়ে এখন তাকে দলে টানতে আগ্রহী একাধিক ক্লাব। ব্রাজিলের দুই ক্লাবের আগ্রহের পর তার নতুন গন্তব্য কোথায় হবে, সেটিই এখন ফুটবলপ্রেমীদের আলোচনার বিষয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা