ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

জামায়াত শরিয়াভিত্তিক রাষ্ট্র গড়তে চায়, যা বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে দেখা যায় না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও
  • আপলোড সময় : ৪ জুলাই ২০২৬, সকাল ৯:৪৬ সময়
  • আপডেট সময় : ৪ জুলাই ২০২৬, সকাল ৯:৪৬ সময়
জামায়াত শরিয়াভিত্তিক রাষ্ট্র গড়তে চায়, যা বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে দেখা যায় না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ভাষ্য, দলটি একটি নির্দিষ্ট আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে পরিচালিত হয় এবং সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত জেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


মির্জা ফখরুল বলেন, শরিয়াভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার যে লক্ষ্য জামায়াত ধারণ করে, তা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা কিংবা দেশের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দেশের মানুষ গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক রাজনৈতিক ব্যবস্থার পক্ষেই অবস্থান নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, সনদের বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। কোথায় ঐকমত্য হয়েছে এবং কোথায় মতপার্থক্য রয়েছে, সেটিও সেখানে তুলে ধরা হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার তাদের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী কাজ করছে এবং সনদের বিষয়গুলোও ধাপে ধাপে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।


সংবিধান সংস্কার বিষয়ে মন্ত্রী বলেন, এ নিয়ে সংসদীয় কমিটিতে অংশ নিয়ে আলোচনা করার সুযোগ ছিল। কিন্তু সংশ্লিষ্ট রাজনৈতিক দল সেই পথ অনুসরণ না করে রাজপথে আন্দোলনের কর্মসূচি বেছে নিয়েছে। এসব কর্মসূচিতে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেন তিনি। তিনি আরও বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আলোচনা ও সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান খোঁজা উচিত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস