ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা: নিহত ৪, গুরুতর আহত ৩৭০ এই হার ভীষণ, ভীষণ হৃদয়বিদারক: হামজা চৌধুরী ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক উৎপাদন হতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট ‘ব্যাগ গুছিয়ে এখান থেকে বিদায় নিন’— আনচেলত্তিকে ব্রাজিল কিংবদন্তি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিলো জার্মান দূতাবাস শেখ হাসিনা দেশে ফিরলে তার দণ্ড কার্যকর হবে: রিজভী সোনিয়া গান্ধীর বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সোমবার, যোগ দিবেন মুখ্যমন্ত্রী বিজয় রাজধানীতে ‘গোপন বৈঠক’ থেকে আওয়ামী লীগের ৪ সদস্য গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ
  • আপলোড সময় : ১ জুলাই ২০২৬, দুপুর ৪:২১ সময়
  • আপডেট সময় : ১ জুলাই ২০২৬, দুপুর ৪:২১ সময়
হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আপাতত তার সঙ্গে সাক্ষাৎ না করার জন্য শুভানুধ্যায়ী ও নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বুধবার (১ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৫ জুন বিদেশ সফর শেষে দেশে ফেরেন নজরুল ইসলাম খান। পরবর্তীতে শারীরিক অসুস্থতার কারণে ৩০ জুন তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।


এদিকে হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও উপস্থিত ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তিনি নজরুল ইসলাম খানের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন। চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রোগীর সুস্থতা ও প্রয়োজনীয় বিশ্রামের স্বার্থে আপাতত তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ না করার অনুরোধ করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড