ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিকের শিক্ষক নিয়োগে ৮১৭ জনের তথ্য যাচাই বাকি পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটপাট হয়েছে: ফুয়াদ রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত শত কোটি টাকা নিয়ে উধাও সমিতি, লাঠি হাতে উপজেলা পরিষদে বিক্ষুব্ধ গ্রাহক মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ১৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত-পাকিস্তান সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের টিকা থাকার লড়াই দেখবেন যেভাবে এবার ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়: নাহিদ ইসলাম

গভীর সাগরে ইঞ্জিন বিকল, ট্রলার থেকে ১০ জেলেকে জীবিত উদ্ধার করলো কোস্টগার্ড

কক্সবাজারের সেন্টমার্টিনের অদূরে গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলার থেকে ১০ জেলেকে জীবিত
  • আপলোড সময় : ৩০ জুন ২০২৬, দুপুর ১০:২২ সময়
  • আপডেট সময় : ৩০ জুন ২০২৬, দুপুর ১০:২২ সময়
গভীর সাগরে ইঞ্জিন বিকল, ট্রলার থেকে ১০ জেলেকে জীবিত উদ্ধার করলো কোস্টগার্ড

কক্সবাজারের সেন্টমার্টিনের অদূরে গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলার থেকে ১০ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। সময়মতো উদ্ধার অভিযান পরিচালনার ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৫ জুন টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকা থেকে ‘এফবি সামিহা’ নামের একটি ট্রলার নিয়ে ১০ জেলে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সাগরে যান। সোমবার সকালে সেন্টমার্টিনের উত্তর-পশ্চিমে অবস্থানকালে হঠাৎ ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে ভাসতে শুরু করে।


বিপদে পড়ে ট্রলারে থাকা এক মাঝি মোবাইল ফোনের মাধ্যমে কোস্ট গার্ডের কাছে সহায়তা চান। খবর পাওয়ার পরপরই কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় এবং অভিযান চালিয়ে ট্রলারসহ সব জেলেকে নিরাপদে উদ্ধার করে। উদ্ধারের পর জেলেদের প্রয়োজনীয় সহায়তা ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে ট্রলার ও জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।


কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, দুর্যোগকালে সহায়তা প্রদান এবং গভীর সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী