ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিকের শিক্ষক নিয়োগে ৮১৭ জনের তথ্য যাচাই বাকি পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটপাট হয়েছে: ফুয়াদ রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত শত কোটি টাকা নিয়ে উধাও সমিতি, লাঠি হাতে উপজেলা পরিষদে বিক্ষুব্ধ গ্রাহক মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ১৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত-পাকিস্তান সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের টিকা থাকার লড়াই দেখবেন যেভাবে এবার ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়: নাহিদ ইসলাম

পদ অফিস সহায়ক, তবে তারা সবাই উচ্চশিক্ষিত

পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহায়ক পদে সাম্প্রতিক নিয়োগে উঠে এসেছে দেশের চাকরিবাজারের বাস্তব চিত্র। এসএসসি পাস যোগ্যতার
  • আপলোড সময় : ৩০ জুন ২০২৬, দুপুর ১০:২০ সময়
  • আপডেট সময় : ৩০ জুন ২০২৬, দুপুর ১০:২০ সময়
পদ অফিস সহায়ক, তবে তারা সবাই উচ্চশিক্ষিত

পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহায়ক পদে সাম্প্রতিক নিয়োগে উঠে এসেছে দেশের চাকরিবাজারের বাস্তব চিত্র। এসএসসি পাস যোগ্যতার এই পদে নিয়োগ পাওয়া ১৮ জনের মধ্যে ১৭ জনই উচ্চশিক্ষিত, যাদের অনেকে স্নাতকোত্তর ও প্রকৌশল ডিগ্রিধারী। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অফিস সহায়ক পদে ১৮টি শূন্যপদের বিপরীতে প্রায় ৮ হাজার আবেদন জমা পড়ে। লিখিত পরীক্ষায় অংশ নেন প্রায় ৪ হাজার প্রার্থী। সেখান থেকে ৪৪ জন উত্তীর্ণ হন এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১৮ জনকে নিয়োগ দেওয়া হয়।


নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন রসায়নে স্নাতকোত্তর, অর্থনীতিতে স্নাতকোত্তর, ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর এবং নগর ও অঞ্চল পরিকল্পনায় স্নাতকোত্তর ডিগ্রিধারীরা। এছাড়া টেক্সটাইল প্রকৌশল ও তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরাও এই পদে নিয়োগ পেয়েছেন। একসময় অষ্টম শ্রেণি পাস যোগ্যতার এই পদটি সাধারণত পিয়ন হিসেবে পরিচিত ছিল। বর্তমানে এসএসসি পাস যোগ্যতা নির্ধারণ করা হলেও উচ্চশিক্ষিতদের ব্যাপক অংশগ্রহণ দেশের কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে।


জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানিয়েছেন, পুরো নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও মেধাভিত্তিকভাবে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের তদবির, প্রভাব বা আর্থিক লেনদেন ছাড়াই যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হয়েছে। বিশ্লেষকদের মতে, উচ্চশিক্ষিত তরুণদের নিম্ন গ্রেডের চাকরিতে আবেদন ও নিয়োগ পাওয়া দেশের চাকরির বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি এবং উপযুক্ত কর্মসংস্থানের সংকটের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী