ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

‘ওপেনহেইমার’কে ছাড়িয়ে শীর্ষে বায়োপিক ‘মাইকেল’

প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’ বিশ্বজুড়ে বক্স অফিসে নতুন রেকর্ড গড়েছে। বৈশ্বিকভাবে ৯৭ কোটি ৭০ লাখ
  • আপলোড সময় : ৩০ জুন ২০২৬, দুপুর ১০:১৬ সময়
  • আপডেট সময় : ৩০ জুন ২০২৬, দুপুর ১০:১৬ সময়
‘ওপেনহেইমার’কে ছাড়িয়ে শীর্ষে বায়োপিক ‘মাইকেল’

প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’ বিশ্বজুড়ে বক্স অফিসে নতুন রেকর্ড গড়েছে। বৈশ্বিকভাবে ৯৭ কোটি ৭০ লাখ ডলার আয় করে এটি এখন বিশ্বের সর্বোচ্চ আয়কারী জীবনীভিত্তিক চলচ্চিত্রের অবস্থান দখল করেছে। বিনোদনবিষয়ক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এতদিন শীর্ষে থাকা পরমাণু বিজ্ঞানী জে. রবার্ট ওপেনহেইমারের জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘ওপেনহেইমার’-এর আয়কে পেছনে ফেলেছে ‘মাইকেল’। একই সঙ্গে সংগীতশিল্পীদের জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্রগুলোর মধ্যেও এটি সর্বোচ্চ আয়কারী ছবির মর্যাদা অর্জন করেছে।


চলতি বছরের এপ্রিলে মুক্তির পর উত্তর আমেরিকায় ছবিটি আয় করেছে ৩৭ কোটি ডলারের বেশি। আন্তর্জাতিক বাজার থেকেও এসেছে বিপুল আয়। মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি সংগীতভিত্তিক জীবনীচিত্রের উদ্বোধনী আয়ের আগের সব রেকর্ড ভেঙে দেয়। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অ্যান্টনি ফুকুয়া। এতে মাইকেল জ্যাকসনের ভূমিকায় অভিনয় করেছেন তার ভাতিজা জাফর জ্যাকসন। এই সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয়েছে তার। ছবিতে শৈশব থেকে বিশ্বখ্যাত তারকায় পরিণত হওয়ার দীর্ঘ যাত্রা তুলে ধরা হয়েছে।


দর্শকদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছে মঞ্চ পরিবেশনা, নৃত্য এবং জনপ্রিয় গানগুলোর চিত্রায়ণ। এসব কারণেই মুক্তির পর বারবার দর্শক প্রেক্ষাগৃহে ফিরেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। এই সাফল্যের ফলে ছবিটি প্রযোজনা প্রতিষ্ঠানটির ইতিহাসেরও সবচেয়ে বেশি আয় করা চলচ্চিত্রে পরিণত হয়েছে। এরই মধ্যে মাইকেল জ্যাকসনকে নিয়ে আরও একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনার কথাও জানা গেছে।


তবে বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি ছবিটি সমালোচনারও মুখে পড়েছে। অনেক সমালোচকের মতে, সংগীত কিংবদন্তির জীবনের কিছু বিতর্কিত অধ্যায় সিনেমায় যথেষ্ট গুরুত্ব পায়নি। ফলে তার জীবনের একটি সীমিত ও তুলনামূলক ইতিবাচক চিত্রই দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে।


সূত্র: ভ্যারাইটি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে