ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচটি জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ হাজার কোটির মালিক কাব্য মারানকে বিয়ে করলেন অনিরুদ্ধ রবিচন্দর প্রতিমন্ত্রী শাহে আলমের মন্তব্যে শবনম ফারিয়ার প্রতিক্রিয়া ‘এমপির বাড়িতে আগুন লাগানোর পরও কি আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না?’ সারাদেশে সারের ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতি হয়েছে: সংসদে হাসনাত আবদুল্লাহ এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত, শিগগিরই আইন হবে: অর্থমন্ত্রী রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদ, সরাইল থানার সেই ওসিকে বদলি গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই নতুন পে স্কেল বাস্তবায়নে ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ

দেশের শিক্ষাঙ্গনকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে তুলতে আজ একযোগে বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হবে। রাজধানী থেকে
  • আপলোড সময় : ২৯ জুন ২০২৬, দুপুর ১০:৫ সময়
  • আপডেট সময় : ২৯ জুন ২০২৬, দুপুর ১০:৫ সময়
প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ

দেশের শিক্ষাঙ্গনকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে তুলতে আজ একযোগে বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হবে। রাজধানী থেকে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু হলেও এর আওতায় দেশের ২৯ হাজারের বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একসঙ্গে গাছ লাগানো হবে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত এই কর্মসূচি সরকারের দীর্ঘমেয়াদি সবুজায়ন পরিকল্পনার অংশ। আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলোতে কোটি কোটি গাছের চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি শিশুকে বৃক্ষরোপণের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগও নেওয়া হয়েছে।


কর্মসূচির আওতায় এ বছর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ করা হবে। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শিক্ষার্থীদের সচেতন করে তুলতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অনুষ্ঠানটি দেশের সব অংশে সরাসরি প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে প্রতিটি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি জলবায়ু সচেতনতা বাড়াতে র‌্যালি, ব্যানার ও বিভিন্ন প্রচারণামূলক আয়োজনও থাকবে।


একই অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের তরুণ উদ্ভাবকদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও নতুন উদ্ভাবন প্রদর্শনের আয়োজন করা হয়েছে। সেরা উদ্ভাবকদের পুরস্কৃত করারও পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক এই সবুজায়ন কর্মসূচি পরিবেশ রক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতি ও জলবায়ু বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা

মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা