ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

ভারতীয় ভিসা আবেদন জমার শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ভ্রমণ ভিসা চালু করেছে ভারত। রোববার থেকে দেশের পাঁচটি ভিসা
  • আপলোড সময় : ২৯ জুন ২০২৬, সকাল ৯:৫২ সময়
  • আপডেট সময় : ২৯ জুন ২০২৬, সকাল ৯:৫২ সময়
ভারতীয় ভিসা আবেদন জমার শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ভ্রমণ ভিসা চালু করেছে ভারত। রোববার থেকে দেশের পাঁচটি ভিসা আবেদন কেন্দ্রে এই কার্যক্রম শুরু হয়। সোমবার (২৯ জুন) থেকে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে। আবেদন গ্রহণের প্রথম দিনেই রাজধানীর একটি ভিসা আবেদন কেন্দ্রে দেখা গেছে আবেদনকারীদের দীর্ঘ সারি। দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকের মুখে ছিল স্বস্তি ও আনন্দের ছাপ। তাদের মতে, দীর্ঘদিন পর ভ্রমণের সুযোগ ফিরে আসায় নতুন করে পরিকল্পনা করার পথ খুলে গেছে।


কয়েক দিন আগে ঢাকায় একটি ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনের সময় বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন রাষ্ট্রদূত পর্যটকদের জন্য ভ্রমণ ভিসা পুনরায় চালুর ঘোষণা দেন। সেই ঘোষণার পরই শুরু হলো আবেদন গ্রহণের প্রক্রিয়া। উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর নিরাপত্তার কারণ দেখিয়ে নিয়মিত ভিসা ইস্যু বন্ধ করে দেয় ভারত। পরে সীমিত পরিসরে চিকিৎসা, ব্যবসা ও শিক্ষাসংক্রান্ত ভিসা চালু থাকলেও ভ্রমণ ভিসা বন্ধ ছিল।


সাম্প্রতিক এই সিদ্ধান্তের ফলে দুই দেশের মানুষের যাতায়াত আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় আবেদন গ্রহণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও এই সুবিধা সম্প্রসারণ করা হতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে