ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধী যে দলের হোক না কেন, সরকারকে কঠোর হতে হবে: আসিফ নজরুল শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে, আশা জ্বালানিমন্ত্রীর বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ভারতে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ধস, নিহত অন্তত ৫৬ এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার সঙ্গে শাসক দলের লোকজন জড়িত: মিয়া গোলাম পরওয়ার ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

আদাবরে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ৫ ঘণ্টা পর জাহিদের মৃত্যু

রাজধানীর আদাবরে চাঁদাবাজির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনির শিকার হয়ে মো. জাহিদ (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবারের
  • আপলোড সময় : ২৮ জুন ২০২৬, দুপুর ১০:১৩ সময়
  • আপডেট সময় : ২৮ জুন ২০২৬, দুপুর ১০:১৩ সময়
আদাবরে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ৫ ঘণ্টা পর জাহিদের মৃত্যু

রাজধানীর আদাবরে চাঁদাবাজির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনির শিকার হয়ে মো. জাহিদ (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবারের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, সকালে আদাবরের সুনিবিড় হাউজিং এলাকার এক গরুর খামারির বাড়িতে গিয়ে জাহিদ চাঁদা দাবি করেন। অভিযোগ অনুযায়ী, টাকা দিতে অস্বীকৃতি জানানো হলে তিনি ধারালো অস্ত্র নিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন, খামারের বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেন এবং নগদ অর্থ নিয়ে যান।


একপর্যায়ে স্থানীয় লোকজন জড়ো হয়ে তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাকে আদালতে পাঠানো হলেও সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরবর্তীতে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গণপিটুনির প্রায় পাঁচ ঘণ্টা পর তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।


তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গত ১৬ জুন মোবাইল ব্যাংকিং এজেন্টকে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার একটি মামলার তদন্তে জাহিদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গিয়েছিল। সেই মামলায়ও তিনি সন্দেহভাজন ছিলেন। ঘটনার প্রকৃত কারণ এবং মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে। একই সঙ্গে গণপিটুনির ঘটনায় কারা জড়িত ছিলেন, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প