ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধী যে দলের হোক না কেন, সরকারকে কঠোর হতে হবে: আসিফ নজরুল শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে, আশা জ্বালানিমন্ত্রীর বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ভারতে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ধস, নিহত অন্তত ৫৬ এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার সঙ্গে শাসক দলের লোকজন জড়িত: মিয়া গোলাম পরওয়ার ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত

বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। তিনি বিশ্বাস করেন, ধারাবাহিক
  • আপলোড সময় : ২৭ জুন ২০২৬, দুপুর ১০:১৮ সময়
  • আপডেট সময় : ২৭ জুন ২০২৬, দুপুর ১০:১৮ সময়
বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত

বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। তিনি বিশ্বাস করেন, ধারাবাহিক উন্নয়ন ও প্রচেষ্টা অব্যাহত থাকলে একদিন ফুটবল বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব দেখা যাবে। শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটসংলগ্ন পদ্মাপাড়ে স্থানীয় ফুটবলপ্রেমীদের সঙ্গে এক প্রীতি ম্যাচে অংশ নেন তিনি। খেলার পাশাপাশি স্থানীয়দের সঙ্গে সময় কাটান এবং পদ্মা নদী ও পদ্মা সেতুর মনোরম পরিবেশ উপভোগ করেন।


ম্যাচ শেষে রাষ্ট্রদূত বলেন, স্থানীয় মানুষের আন্তরিকতা ও ফুটবলের প্রতি ভালোবাসা তাকে মুগ্ধ করেছে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের তরুণরা নিয়মিত ফুটবল চর্চা চালিয়ে যাবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সাফল্য আরও বাড়বে। তিনি আরও বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি মানুষকে একত্রিত করার শক্তিশালী মাধ্যম। বাংলাদেশের মানুষের মধ্যে ফুটবলের প্রতি যে আবেগ ও আগ্রহ রয়েছে, তা ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা বহন করে।


এ সময় অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, ফুটবলপ্রেমী ও বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। প্রীতি ম্যাচকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়। রাষ্ট্রদূতের সঙ্গে মাঠে খেলতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় খেলোয়াড় ও দর্শকরা। ফুটবলপ্রেমীদের মতে, আন্তর্জাতিক পর্যায়ের একজন কূটনীতিকের এমন অংশগ্রহণ তরুণদের খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে এবং দেশের ফুটবল সংস্কৃতিকে সমৃদ্ধ করতে ভূমিকা রাখবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প