ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

ভিনিসিয়ুসের পর কুনহার গোলে লিড বাড়লো ব্রাজিলের

স্কটল্যান্ডের বিপক্ষে দাপুটে ফুটবল খেলছে ব্রাজিল। প্রথমার্ধে দুই গোল করে দলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। বিরতির পর ম্যাথুউস
  • আপলোড সময় : ২৫ জুন ২০২৬, দুপুর ১০:৩৪ সময়
  • আপডেট সময় : ২৫ জুন ২০২৬, দুপুর ১০:৩৪ সময়
ভিনিসিয়ুসের পর কুনহার গোলে লিড বাড়লো ব্রাজিলের

স্কটল্যান্ডের বিপক্ষে দাপুটে ফুটবল খেলছে ব্রাজিল। প্রথমার্ধে দুই গোল করে দলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। বিরতির পর ম্যাথুউস কুনহার গোল যোগ হলে ব্যবধান দাঁড়ায় ৩-০, আর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় সেলেসাওরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্রাজিল। অষ্টম মিনিটে স্কটল্যান্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে প্রথম গোল করেন ভিনিসিয়ুস। প্রতিপক্ষের এক ডিফেন্ডার বল নিয়ন্ত্রণে ব্যর্থ হলে তিনি বল দখল করে গোলরক্ষককে কাটিয়ে সহজেই জালে পাঠান।


এরপর ২৫ মিনিটে আবারও বল জালে জড়ান ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড। তবে গোলের আগে প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করার কারণে ভিডিও সহকারী রেফারির সিদ্ধান্তে গোলটি বাতিল হয়। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আর হতাশ করেননি ভিনিসিয়ুস। সতীর্থের নিখুঁত ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। চলমান বিশ্বকাপে এটি তার চতুর্থ গোল। এই গোলেই ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।


দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে দক্ষিণ আমেরিকার দলটি। ম্যাচের ৬০ মিনিটে চমৎকার এক আক্রমণ গড়ে তুলে তৃতীয় গোল আদায় করে তারা। সতীর্থের পাস থেকে বল পেয়ে জালে জড়ান ম্যাথুউস কুনহা। বিশ্বকাপের এবারের আসরে এটি তার তৃতীয় গোল। কুনহার গোলের পর ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল এবং বড় জয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী