ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

দীর্ঘদিন বিরতির পর একসঙ্গে আবুল হায়াত, দিলারা জামান ও ডলি জহুর

দীর্ঘ বিরতির পর আবারও এক নাটকে একসঙ্গে অভিনয় করেছেন দেশের নাট্যাঙ্গনের তিন গুণী ও জনপ্রিয় শিল্পী আবুল হায়াত,
  • আপলোড সময় : ২৪ জুন ২০২৬, সকাল ৯:৫৯ সময়
  • আপডেট সময় : ২৪ জুন ২০২৬, সকাল ৯:৫৯ সময়
দীর্ঘদিন বিরতির পর একসঙ্গে আবুল হায়াত, দিলারা জামান ও ডলি জহুর

দীর্ঘ বিরতির পর আবারও এক নাটকে একসঙ্গে অভিনয় করেছেন দেশের নাট্যাঙ্গনের তিন গুণী ও জনপ্রিয় শিল্পী আবুল হায়াত, দিলারা জামান এবং ডলি জহুর। নতুন এই নাটকের নাম ‘দাদি ভয়ংকর’, যা পরিচালনা করেছেন তরুণ নির্মাতা রাহাত কবির। মঙ্গলবার (২৩ জুন) নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকের গল্পে আধুনিক প্রযুক্তি, বিশেষ করে ইন্টারনেটের ইতিবাচক ও নেতিবাচক প্রভাবকে কেন্দ্র করে মানুষের দৈনন্দিন জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। একই সঙ্গে প্রযুক্তির সচেতন ও সঠিক ব্যবহারের গুরুত্বও ফুটে উঠেছে কাহিনিতে।


নির্মাতা রাহাত কবির জানান, তিনজন কিংবদন্তি শিল্পীকে একসঙ্গে পাওয়া এবং তাঁদের সময় মিলিয়ে শুটিং সম্পন্ন করা ছিল বড় চ্যালেঞ্জ। তবে সবার আন্তরিক সহযোগিতায় কাজটি সফলভাবে শেষ হয়েছে। তিনি এটিকে নিজের কর্মজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন বলেও উল্লেখ করেন। নাটকটি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন আবুল হায়াত। তিনি বলেন, বর্তমান সময়ে একক নাটকে একাধিক প্রবীণ শিল্পীকে নিয়ে কাজ করা খুব একটা দেখা যায় না। এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়ার জন্য তিনি নির্মাতার প্রশংসা করেন।


দিলারা জামান বলেন, প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করে তুললেও এর অপব্যবহার নানা সমস্যার জন্ম দিচ্ছে। নাটকের মাধ্যমে সেই বাস্তবতাই দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে। কাজের সময় অতীতের অনেক স্মৃতিও ফিরে এসেছে বলে জানান তিনি। ডলি জহুরও আবেগঘন স্মৃতিচারণ করে বলেন, বহু বছর আগে তাঁরা কয়েকজন সিনিয়র শিল্পী একসঙ্গে একটি জনপ্রিয় নাটকে অভিনয় করেছিলেন। সময়ের ব্যবধানে অনেক কিছু বদলে গেলেও পুরোনো সহশিল্পীদের সঙ্গে আবার ক্যামেরার সামনে দাঁড়াতে পেরে তিনি ভীষণ আনন্দিত।


নাটকটিতে দিলারা জামান অভিনয় করেছেন দাদির ভূমিকায়। আবুল হায়াতকে দেখা যাবে রাইসুল চরিত্রে এবং ডলি জহুর অভিনয় করেছেন মর্জিনা চরিত্রে। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী, করভী মিজান, আরশ খান ও উর্বী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ