ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জাতীয় স্বার্থ নয়, বিএনপি দলীয় স্বার্থ আদায়ে সরকারে গিয়েছে: নাহিদ ইসলাম যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান, অপেক্ষা ট্রাম্পের উত্তরের সারা দেশে খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে : ত্রাণমন্ত্রী সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা অপ্রতীম হত্যাকাণ্ড: নিরাপত্তা দিতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’ চীনের নৌবাহিনীর জাহাজ পরিদর্শন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধানের এবার সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও কুমিল্লায় ঝটিকা মিছিল, আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

সালিস বৈঠকে মেজাজ হারিয়ে বিএনপি নেতাকে শাসালেন হানজালা

মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালার একটি সালিসি বৈঠকে মেজাজ হারানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে
  • আপলোড সময় : ২১ জুন ২০২৬, দুপুর ১০:৩২ সময়
  • আপডেট সময় : ২১ জুন ২০২৬, দুপুর ১০:৩২ সময়
সালিস বৈঠকে মেজাজ হারিয়ে বিএনপি নেতাকে শাসালেন হানজালা

মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালার একটি সালিসি বৈঠকে মেজাজ হারানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় এক মিনিটের ভিডিওতে দেখা যায়, সালিসি বৈঠকের সময় এমপি হানজালা উত্তেজিত হয়ে উপস্থিত ব্যক্তিদের ধমক দিচ্ছেন এবং একপর্যায়ে টেবিল চাপড়ে কথা বলছেন।


ভিডিওতে তাকে বলতে শোনা যায়, বৈঠকে উপস্থিতদের উদ্দেশ করে তিনি তীব্র কণ্ঠে প্রতিক্রিয়া জানান এবং চুপ থাকার নির্দেশ দেন। মুহূর্তের উত্তেজনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় সূত্রে জানা গেছে, শিবচর উপজেলার দত্তপাড়া এলাকায় বিএনপির এক কর্মী তারামিয়া মল্লিকের সঙ্গে একটি সালিসি বৈঠকে এ ঘটনা ঘটে। সেখানে শত শত মানুষ উপস্থিত ছিলেন।


ভুক্তভোগী তারামিয়া মল্লিক দাবি করেন, প্রায় এক মাস আগে সালিস চলাকালে বক্তব্য ও রায়ের বিষয়ে মতভেদ তৈরি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তার অভিযোগ, তিনি প্রতিবাদ করলে একপর্যায়ে এমপি ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি আরও জানান, সালিসি বৈঠকে উভয় পক্ষের বক্তব্য শোনা জরুরি থাকলেও তা যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলে তার অভিযোগ।


স্থানীয়রা জানান, বৈঠকের সময় উত্তেজনা সৃষ্টি হলে কেউ একজন ভিডিও ধারণ করেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দেয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়

ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়