ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম মানুষ কতটা নির্লজ্জ, দলকে বিভ্রান্ত করে এখন অবাস্তব স্বপ্ন দেখাচ্ছেন আবারও ট্যাংকার বিস্ফোরণ হরমুজ প্রণালিতে চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমে গতি আনতে ১৫ সদস্যের নতুন বোর্ড পুনর্গঠন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন জুলাই স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের জন্য থাকছে যেসব আকর্ষণ হামলা নয়, ইরানের সঙ্গে সমঝোতা চাই: ট্রাম্প শ্বশুর-চাচা শ্বশুরের দ্বন্দ্বে প্রাণ গেল জামাইয়ের, স্ত্রীসহ আহত পাঁচ জন ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

সচিবের কাছে ‘রেলবন্দর’ চাইলেন সংসদে ওভেন-ওয়াশিং মেশিন চাওয়া সেই এমপি

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দরে রূপান্তরের দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান। তাঁর মতে, এই
  • আপলোড সময় : ২০ জুন ২০২৬, সকাল ৯:৫০ সময়
  • আপডেট সময় : ২০ জুন ২০২৬, সকাল ৯:৫০ সময়
সচিবের কাছে ‘রেলবন্দর’ চাইলেন সংসদে ওভেন-ওয়াশিং মেশিন চাওয়া সেই এমপি

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দরে রূপান্তরের দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান। তাঁর মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে রহনপুর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্রে পরিণত হতে পারে। শুক্রবার (১৯ জুন) বিকেলে রহনপুর রেলস্টেশন পরিদর্শনে আসা রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের কাছে তিনি এ দাবি তুলে ধরেন। একই সঙ্গে স্টেশনের অবকাঠামোগত উন্নয়ন ও যাত্রীসেবা বাড়াতে বেশ কয়েকটি প্রস্তাবও উপস্থাপন করেন।


সংসদ সদস্য রহনপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চালু, রাজশাহী-রহনপুর রুটে ট্রেনের সংখ্যা বৃদ্ধি, বিদ্যমান ট্রেনগুলোতে অতিরিক্ত বগি সংযোজন, ২ নম্বর প্ল্যাটফর্ম ও ওভারব্রিজে ছাউনি নির্মাণ এবং একটি ওয়াশফিড চালুর দাবি জানান। এ সময় রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তারা রেলসচিবের কাছে ১০ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি জমা দেন।


পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ড. মিজানুর রহমান বলেন, রহনপুর স্টেশনের দুটি রেললাইন সম্প্রসারণের অনুরোধ জানানো হয়েছে। সচিব বিষয়গুলো গুরুত্বের সঙ্গে শুনেছেন এবং পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি রাজধানীর সঙ্গে যোগাযোগ আরও সহজ করতে রাজশাহী পর্যন্ত শাটল ট্রেন চালুর দাবিতেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে।


তিনি আরও বলেন, রহনপুর রেলস্টেশন থেকে প্রতি মাসে প্রায় ৩ কোটি টাকা রাজস্ব আদায় হয়। রেললাইন সম্প্রসারণ ও পূর্ণাঙ্গ রেলবন্দর প্রতিষ্ঠা করা গেলে রাজস্ব আয় আরও বাড়বে। একই সঙ্গে রহনপুর উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও যোগাযোগ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা