ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন ভিসায় বড় পরিবর্তন, বাংলাদেশিদেরও গুনতে হতে পারে ২০ হাজার ডলারের বন্ড প্রোটিনের লড়াইয়ে ডিম আগে না মুরগি? দেশের সব বন্ধ ফ্যাক্টরি চালু করার পদক্ষেপ গ্রহণ করছি: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন কক্সবাজার সৈকতে প্যারাসেলিং থেকে ছিটকে পড়ে প্রাণ গেল পর্যটকের ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস স্পেন সীমান্তে হঠাৎ অভিবাসনপ্রত্যাশীদের ঢল, কারণ জানালো এএফপি কোনো সরকারই শেষ সরকার নয়: জামায়াত আমির স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ

কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক

আর্জেন্টিনার বিপক্ষে আলজেরিয়ার বিশ্বকাপ ম্যাচে সবার নজর কেড়েছেন কিংবদন্তি ফুটবল তারকার ছেলে লুকা জিদান। গোলপোস্টের নিচে দাঁড়িয়ে দায়িত্ব
  • আপলোড সময় : ১৭ জুন ২০২৬, দুপুর ৩:৩৯ সময়
  • আপডেট সময় : ১৭ জুন ২০২৬, দুপুর ৩:৩৯ সময়
কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক

আর্জেন্টিনার বিপক্ষে আলজেরিয়ার বিশ্বকাপ ম্যাচে সবার নজর কেড়েছেন কিংবদন্তি ফুটবল তারকার ছেলে লুকা জিদান। গোলপোস্টের নিচে দাঁড়িয়ে দায়িত্ব পালন করার পাশাপাশি তার মুখে থাকা কালো রঙের বিশেষ মুখোশও কৌতূহলের জন্ম দেয় দর্শকদের মধ্যে। অনেকেই প্রথমে এটিকে ফ্যাশন বা ব্যক্তিগত স্টাইলের অংশ মনে করলেও বাস্তবে এর পেছনে রয়েছে গুরুতর চোটের গল্প। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের এক প্রতিবেদনে জানানো হয়েছে, কয়েক মাস আগে ক্লাব ফুটবলে খেলতে গিয়ে মুখে গুরুতর আঘাত পান লুকা।


বর্তমানে স্পেনের একটি ক্লাবের হয়ে খেলা ২৮ বছর বয়সী এই গোলরক্ষক গত এপ্রিল মাসে এক সংঘর্ষে চোয়াল ও থুতনিতে আঘাত পান। পরে পরীক্ষায় তার মুখের হাড়ে ভাঙন ধরা পড়ে। এমন চোটে সাধারণত দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয় এবং অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে। তবে বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণের জন্য পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেন তিনি। চিকিৎসকদের তত্ত্বাবধানে তার জন্য বিশেষ কার্বন ফাইবারের সুরক্ষামূলক মুখোশ তৈরি করা হয়, যা ক্ষতিগ্রস্ত অংশকে অতিরিক্ত আঘাত থেকে রক্ষা করে।


বিশ্বকাপ শুরুর আগে নিজের শারীরিক অবস্থা নিয়ে লুকা জানান, সফল অস্ত্রোপচারের পর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন এবং অনুশীলনেও ফিরেছেন। মাঠে ফিরে আসতে পারায় তিনি আনন্দ প্রকাশ করেন। ফ্রান্সে জন্মগ্রহণ করলেও পারিবারিক শিকড়ের কারণে আন্তর্জাতিক ফুটবলে আলজেরিয়ার প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন লুকা। বর্তমানে সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় বিশ্বকাপের মঞ্চে দেশের গোলবার সামলাচ্ছেন তিনি। আর মুখে থাকা বিশেষ কালো মুখোশটি হয়ে উঠেছে তার লড়াই ও প্রত্যাবর্তনের প্রতীক।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প