ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান পাটওয়ারী’, দাবি মেঘনা আলমের অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন মাশরাফি বাফুফের সঙ্গে কোচের পরিকল্পনা মিলছে না রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়ন বৈধ গাইবান্ধায় দ্বিগুন দামে চারা কিনে ধান রোপন করছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ‘এটাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয়’ ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেল বলে পর্যটককে হুমকি, সী-গালের ম্যানেজার গ্রেপ্তার এমপিদের স্বাধীনভাবে ভোটের সুযোগ দিতে ৭০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে তিন ইরানি পাইলটকে আটকের অভিযোগ অস্বীকার কাতারের

কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ

কারাগারগুলোর অতিরিক্ত বন্দির চাপ কমাতে নতুন একটি আইন অনুমোদন করেছে ইতালির পার্লামেন্ট। নতুন এই আইনের আওতায় মাদক ও
  • আপলোড সময় : ১ আগস্ট ২০২৬, দুপুর ৩:৩৯ সময়
  • আপডেট সময় : ১ আগস্ট ২০২৬, দুপুর ৩:৩৯ সময়
কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ

কারাগারগুলোর অতিরিক্ত বন্দির চাপ কমাতে নতুন একটি আইন অনুমোদন করেছে ইতালির পার্লামেন্ট। নতুন এই আইনের আওতায় মাদক ও অ্যালকোহলে আসক্ত প্রায় ১৩ হাজার ৭০০ বন্দিকে কারাগারের পরিবর্তে নিজ নিজ বাড়িতে থেকে সাজা ভোগের সুযোগ দেওয়া হবে। বুধবার (২৯ জুলাই) দেশটির পার্লামেন্টে বিলটি পাস হয়। সরকারের ভাষ্য, এই উদ্যোগের মাধ্যমে একদিকে কারাগারের ওপর চাপ কমবে, অন্যদিকে আসক্ত বন্দিদের চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগও বাড়বে।


প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই সিদ্ধান্তকে সরকারের গুরুত্বপূর্ণ সাফল্য উল্লেখ করে বলেন, নতুন আইন বন্দিদের পুনর্বাসনে কার্যকর ভূমিকা রাখবে এবং কারা ব্যবস্থাপনাকেও আরও স্বস্তি দেবে। পার্লামেন্টে বিলটির পক্ষে ১৫৩ ভোট পড়ে, বিপক্ষে ভোট দেন ৪২ জন সদস্য এবং ভোটদানে বিরত থাকেন ৮২ জন। ক্ষমতাসীন জোটের শরিক দলগুলো বিলটির পক্ষে অবস্থান নিলেও কয়েকটি বিরোধী দল এর বিরোধিতা করে। বামপন্থী দলগুলো নীতিগত সমর্থন জানালেও পুনর্বাসন খাতে বরাদ্দের ঘাটতির কথা উল্লেখ করে ভোটদানে বিরত থাকে।


দেশটির বিচারমন্ত্রী কার্লো নর্দিও জানান, বর্তমানে ইতালির কারাগারগুলো ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি বন্দির চাপ বহন করছে। নতুন আইনের ফলে প্রায় ১০ হাজার মাদকাসক্ত এবং ৩ হাজার ৭০০ অ্যালকোহলাসক্ত বন্দি কারাগারের বাইরে থেকে চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগ পাবেন। আইনপ্রণেতারা বলছেন, এই উদ্যোগের লক্ষ্য কারাগার খালি করা নয়; বরং আসক্তির কারণে অপরাধে জড়িয়ে পড়া ব্যক্তিদের চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং ভবিষ্যতে অপরাধের পুনরাবৃত্তি কমানো।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান

রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান