ঢাকা | |

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘মার্কিন সংবিধান দিবস’ উদযাপিত

আমেরিকান গণতন্ত্রের ২৫০ বছর পূর্তি—আর সেই উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসলো যুক্তরাষ্ট্রের সংবিধান নিয়ে বিশেষ আয়োজন। সংবিধান, গণতন্ত্র ও
  • আপলোড সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:২০ সময়
  • আপডেট সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:২০ সময়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘মার্কিন সংবিধান দিবস’ উদযাপিত

আমেরিকান গণতন্ত্রের ২৫০ বছর পূর্তি—আর সেই উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসলো যুক্তরাষ্ট্রের সংবিধান নিয়ে বিশেষ আয়োজন। সংবিধান, গণতন্ত্র ও রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য নিয়ে আলোচনায় এক মঞ্চে ছিলেন বাংলাদেশের আইনমন্ত্রী, মার্কিন রাষ্ট্রদূত, শিক্ষক, আইনজীবী, গবেষক ও শিক্ষার্থীরা।  বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আইন অনুষদ ও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের যৌথ উদ্যোগে ‘ইউএস কনস্টিটিউশন ডে’ উদযাপন করা হয়। 


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আবদুস সালাম। আর গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।  মার্কিন রাষ্ট্রদূত তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের সংবিধানের শুরুতে থাকা ‘উই দ্য পিপল’ কথাটির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ১৭৮৭ সালে ফিলাডেলফিয়ায় সংবিধান প্রণয়নের সময় বিভিন্ন বিষয়ে মতপার্থক্য ও বিতর্ক থাকলেও প্রতিনিধিরা এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করেন, যেখানে ক্ষমতার পৃথকীকরণ ও পারস্পরিক নিয়ন্ত্রণের মাধ্যমে কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠান যাতে সম্পূর্ণ ক্ষমতা নিয়ন্ত্রণ করতে না পারে, তার ব্যবস্থা রাখা হয়। 


রাষ্ট্রদূত আরও বলেন, প্রতিবছর ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সংবিধান দিবস পালন করা হয়। এই দিন দেশটির সাংবিধানিক ঐতিহ্য ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে ভাবার সুযোগ তৈরি করে।  অন্যদিকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান যুক্তরাষ্ট্রের সংবিধানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, এই সংবিধান গণতন্ত্র, স্বাধীনতা ও আইনের শাসনের গুরুত্বপূর্ণ নীতিগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সাংবিধানিক কাঠামো নিয়ে তুলনামূলক আলোচনার গুরুত্বও তুলে ধরেন। 


দিনব্যাপী আয়োজনে ছিল উন্মুক্ত আলোচনা, প্যানেল আলোচনা, প্রবন্ধ প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা এবং ‘আমেরিকান ফাউন্ডার্স মিউজিয়াম’ শীর্ষক বিশেষ প্রদর্শনী। আলোচনায় ক্ষমতার পৃথকীকরণ, বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক অধিকার এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সাংবিধানিক অভিজ্ঞতার বিভিন্ন দিক উঠে আসে।  অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী, গবেষক, শিক্ষার্থী এবং আইন ও বিচার অঙ্গনের প্রতিনিধিরাও অংশ নেন। সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে দুই দেশের অভিজ্ঞতা আলোচনার মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনা হবে: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনা হবে: বাণিজ্যমন্ত্রী