ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের মাছঘাটে এক হাজার টন ইলিশ, অধিকাংশই নরম ও পচা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রের মুখে অপহরণের পর পিটিয়ে হত্যা, আহত ১ নারীদের স্বাস্থ্যসেবায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার তাহসিফের মৃত্যুর তদন্তে নতুন মোড়, ঘাটের পাশের বস্তি থেকে উদ্ধার মোটরসাইকেল ইসরায়েলে সরকার গঠনে নতুন সমীকরণ, আইজেনকোটকে সমর্থনের চিন্তায় অতি-রক্ষণশীল দল সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্ত আবেগে নয়, গভীর বিশ্লেষণে নেওয়া উচিত: সাবেক রাষ্ট্রদূত ছন্দে থাকা ভারতের বড় ধাক্কা, দ্বিতীয় সর্বোচ্চ হারের রেকর্ড ইন্দোনেশিয়ায় দাবানলের দূষিত বাতাসে সেপ্টেম্বরে ৩৫৬০ জনের মৃত্যু রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা

পা ভাঙা খেলোয়াড় সুস্থ না হওয়া পর্যন্ত ফাউল করা ফুটবলার খেলতে পারবেন না

ফুটবল মাঠে ভয়াবহ ট্যাকলে প্রতিপক্ষের পা ভেঙে দেওয়ার ঘটনায় নজিরবিহীন শাস্তি দিয়েছে ব্রাজিলের ক্রীড়া আদালত। রায়ে বলা হয়েছে,
  • আপলোড সময় : ৩০ জুলাই ২০২৬, দুপুর ১১:৩০ সময়
  • আপডেট সময় : ৩০ জুলাই ২০২৬, দুপুর ১১:৩০ সময়
পা ভাঙা খেলোয়াড় সুস্থ না হওয়া পর্যন্ত ফাউল করা ফুটবলার খেলতে পারবেন না

ফুটবল মাঠে ভয়াবহ ট্যাকলে প্রতিপক্ষের পা ভেঙে দেওয়ার ঘটনায় নজিরবিহীন শাস্তি দিয়েছে ব্রাজিলের ক্রীড়া আদালত। রায়ে বলা হয়েছে, আহত ফুটবলার চিকিৎসকদের ছাড়পত্র পেয়ে অনুশীলনে ফিরতে না পারা পর্যন্ত ট্যাকল করা খেলোয়াড়ও কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে অংশ নিতে পারবেন না। তবে এই নিষেধাজ্ঞার সর্বোচ্চ মেয়াদ হবে ১৮০ দিন। ঘটনাটি ঘটে ব্রাজিলের শীর্ষ ফুটবল লিগের এক ম্যাচে। খেলার সময় শক্ত ট্যাকলের ফলে প্রতিপক্ষের বাঁ পায়ের হাড় ভেঙে যায়। গুরুতর আহত ওই ফুটবলারকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং অস্ত্রোপচার করতে হয়। চিকিৎসকদের ধারণা, মাঠে ফিরতে তাঁর তিন থেকে চার মাস সময় লাগতে পারে।


ঘটনার পর ম্যাচের রেফারি ট্যাকল করা খেলোয়াড়কে সরাসরি লাল কার্ড দেখান। পরে বিষয়টি ব্রাজিলের ক্রীড়া আদালতে গড়ায়। শুনানিতে অভিযুক্ত ফুটবলার দাবি করেন, প্রতিপক্ষকে আঘাত করার কোনো ইচ্ছা তাঁর ছিল না। ভেজা ও পিচ্ছিল মাঠের কারণে ট্যাকল নিয়ন্ত্রণ করতে না পারায় অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনা ঘটে বলে তিনি ব্যাখ্যা দেন। একই সঙ্গে আহত ফুটবলারের কাছে ক্ষমাও চান তিনি।


মামলার শুনানিতে একজন বিচারক সাধারণ নিয়ম অনুযায়ী কয়েক ম্যাচের নিষেধাজ্ঞার পক্ষে মত দিলেও অন্য বিচারকদের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে কঠোর শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী, আহত খেলোয়াড় সুস্থ হয়ে চিকিৎসকদের অনুমতি নিয়ে অনুশীলনে না ফেরা পর্যন্ত অভিযুক্ত ফুটবলারের নিষেধাজ্ঞা বহাল থাকবে। ক্রীড়া বিশ্লেষকদের মতে, ফুটবলে গুরুতর ফাউলের ঘটনায় এমন রায় খুবই বিরল। এই সিদ্ধা

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’