ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণকে আমলে নিচ্ছি না: চিফ প্রসিকিউটর ইরান যুদ্ধ বন্ধে প্রতিনিধি পরিষদে ভোট, ট্রাম্পের বিরুদ্ধে ৭ রিপাবলিকান ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয় ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ সুদানে সোনার খনি ধসে নিহত ৬০ মন্দিরের মেহেদি পরলে এক বছরের মধ্যে বিয়ে নিশ্চিত, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত এবার টানা ৫ দিন ছুটি কাটানোর সুযোগ সরকারি চাকরিজীবীদের ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল বাংলাদেশের সার্বভৌম ঋণমান ‘নেগেটিভ’ থেকে উন্নীত করে ‘স্থিতিশীল’ করল মুডি'স

দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী

দেশে স্বাস্থ্যখাতে ইতিহাসের সর্বোচ্চ ৬৯ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ করা হলেও তামাক ও মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে আনা
  • আপলোড সময় : ১৫ জুন ২০২৬, দুপুর ২:৫১ সময়
  • আপডেট সময় : ১৫ জুন ২০২৬, দুপুর ২:৫১ সময়
দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী

দেশে স্বাস্থ্যখাতে ইতিহাসের সর্বোচ্চ ৬৯ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ করা হলেও তামাক ও মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে আনা না গেলে এর প্রত্যাশিত সুফল মিলবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (১৫ জুন) বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, তামাকের কারণে প্রতিবছর অসংখ্য মানুষ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন। একই সঙ্গে তামাক থেকে সরকার যে রাজস্ব পায়, তার চেয়ে বহুগুণ বেশি অর্থ ব্যয় করতে হয় তামাকজনিত রোগীদের চিকিৎসাসেবায়। ফলে জাতীয় অর্থনীতি ও স্বাস্থ্যব্যবস্থার ওপর বাড়ছে অতিরিক্ত চাপ।


মন্ত্রী আরও বলেন, জনগণকে সুস্থ রাখতে শুধু বাজেট বৃদ্ধি যথেষ্ট নয়; তামাক ও মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে মুক্ত করাও সমানভাবে জরুরি। এ ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।


অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে হাম রোগ নিয়ন্ত্রণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে ইতিবাচক ফল দিতে শুরু করেছে। এ ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সব পক্ষ সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?