ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণকে আমলে নিচ্ছি না: চিফ প্রসিকিউটর ইরান যুদ্ধ বন্ধে প্রতিনিধি পরিষদে ভোট, ট্রাম্পের বিরুদ্ধে ৭ রিপাবলিকান ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয় ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ সুদানে সোনার খনি ধসে নিহত ৬০ মন্দিরের মেহেদি পরলে এক বছরের মধ্যে বিয়ে নিশ্চিত, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত এবার টানা ৫ দিন ছুটি কাটানোর সুযোগ সরকারি চাকরিজীবীদের ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল বাংলাদেশের সার্বভৌম ঋণমান ‘নেগেটিভ’ থেকে উন্নীত করে ‘স্থিতিশীল’ করল মুডি'স

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ভারতের নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে প্রবেশে অনুমতি না
  • আপলোড সময় : ১৫ জুন ২০২৬, দুপুর ১১:১৯ সময়
  • আপডেট সময় : ১৫ জুন ২০২৬, দুপুর ১১:১৯ সময়
দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ভারতের নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে প্রবেশে অনুমতি না দিয়ে দীর্ঘ সময় আটকে রাখার পর তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন। রোববার (১৪ জুন) সন্ধ্যায় তিনি দিল্লি বিমানবন্দরে পৌঁছান। সোমবার (১৫ জুন) থেকে শুরু হওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার। তবে আগাম তথ্য দেওয়া সত্ত্বেও বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখে এবং তার প্রবেশাধিকার বিষয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি।


দূতাবাস সূত্রে জানা গেছে, সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে গত শুক্রবারই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছিল। এরপরও এ ধরনের পরিস্থিতি তৈরি হওয়ায় বিষয়টি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।


এমন অবস্থায় ব্যক্তিগত সম্মান ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে তিনি পাসপোর্ট ফেরত চেয়ে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। পরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ভারতে প্রবেশের অনুরোধ জানালেও তিনি সিদ্ধান্তে অটল থাকেন। পরবর্তীতে তিনি তৃতীয় একটি দেশ হয়ে একই রাতেই ঢাকার উদ্দেশে যাত্রা করেন। সব কিছু ঠিক থাকলে সোমবার দুপুরের আগেই তার দেশে ফেরার কথা রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?