ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আর্জেন্টিনার জার্সি পরে ট্রাইব্যুনালে পলক, ভিডিও ভাইরাল প্রথম ম্যাচে ইয়ামাল খেলবেন কিনা জানালেন স্পেনের কোচ ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকত না: ট্রাম্প দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আটক বুন্দেসলিগার পরিচিত মুখদের নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু জাপান-নেদারল্যান্ডসের সংসদীয় স্থায়ী কমিটি: আইনের সভাপতি পার্থ, অর্থের মুশিফকুর নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র জাপানের অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার রোধে উদ্যোগ জরুরি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দুবাই থেকে যে প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হবে বেনজীর আহমেদকে

সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া জোরদার করেছে বাংলাদেশ। দুর্নীতি দমন কমিশনের দায়ের
  • আপলোড সময় : ১৫ জুন ২০২৬, দুপুর ১১:৮ সময়
  • আপডেট সময় : ১৫ জুন ২০২৬, দুপুর ১১:৮ সময়
দুবাই থেকে যে প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হবে বেনজীর আহমেদকে

সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া জোরদার করেছে বাংলাদেশ। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একাধিক মামলার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় প্রত্যর্পণ কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। রোববার সাবেক এই পুলিশ কর্মকর্তার আটকের বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করার পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুর্নীতি দমন কমিশনের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে কমিশনের দায়ের করা মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে এবং আরেকটি মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে।


তিনি জানান, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা পাঁচটি মামলায় বেনজীর আহমেদের বিরুদ্ধে ৭৬ কোটিরও বেশি টাকার অবৈধ সম্পদের তথ্য উঠে এসেছে। এছাড়া সরকারি দায়িত্বে থাকাকালে সরকারি পাসপোর্ট ব্যবহার না করে জালিয়াতির মাধ্যমে একাধিক সাধারণ পাসপোর্ট গ্রহণের অভিযোগও তদন্তে অন্তর্ভুক্ত রয়েছে। দুদকের পক্ষ থেকে আরও জানানো হয়, তাকে গ্রেপ্তারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছিল। পরবর্তীতে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করা হয়। একই প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে এনে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে জানান, গত ১২ জুন বাংলাদেশ পুলিশ সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বার্তা পেয়েছে। সেখানে জানানো হয়েছে, দেশটির প্রচলিত আইনের আওতায় গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে কূটনৈতিক মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠাতে হবে। তিনি আরও বলেন, বর্তমানে আন্তর্জাতিক সমন্বয়, রেড নোটিশ সংক্রান্ত কার্যক্রম এবং গ্রেপ্তারের পরবর্তী অনুসরণমূলক কাজ চলছে। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশন প্রয়োজনীয় মামলা, গ্রেপ্তারি পরোয়ানা ও তদন্ত-সংক্রান্ত নথিপত্র প্রস্তুত করেছে। দ্রুততম সময়ে প্রত্যর্পণ প্রস্তাব অনুমোদন করে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।


বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং র‌্যাবের মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন। ২০২১ সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাবের কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তার সঙ্গে তার ওপরও যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নবম বাংলাদেশ–চীন মৈত্রী সেতু নির্মাণ চুক্তি সই

নবম বাংলাদেশ–চীন মৈত্রী সেতু নির্মাণ চুক্তি সই