ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো

বিশ্ব ফুটবলে দারিদ্র্য জয় করে উঠে আসা লাতিন আমেরিকার তারকাদের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ইগর থিয়াগো-র নাম।
  • আপলোড সময় : ২৪ মে ২০২৬, দুপুর ২:৪৮ সময়
  • আপডেট সময় : ২৪ মে ২০২৬, দুপুর ২:৪৮ সময়
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো

বিশ্ব ফুটবলে দারিদ্র্য জয় করে উঠে আসা লাতিন আমেরিকার তারকাদের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ইগর থিয়াগো-র নাম। শৈশবে বাবাকে হারিয়ে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেওয়া এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড একসময় রাজমিস্ত্রির সহকারী, ডেলিভারি বয়, বিক্রয়কর্মী ও গাড়ি পরিষ্কারের কাজ করেছেন। তবে কঠিন বাস্তবতার মাঝেও ফুটবলকে ছাড়েননি কখনও। আর সেই ফুটবলই আজ তাকে পৌঁছে দিয়েছে ব্রাজিল জাতীয় দলের দরজায়।


ব্রাজিলের পারানা রাজ্যে বেড়ে ওঠা থিয়াগোর ফুটবল যাত্রা শুরু হয় স্থানীয় পর্যায়ে। ছোটবেলা থেকেই রাস্তায় কিংবা বাড়ির আঙিনায় ফুটবল খেলতে ভালোবাসতেন তিনি। স্থানীয় একটি এনজিও আয়োজিত টুর্নামেন্টে অংশ নিয়ে প্রথমবার আলোচনায় আসেন এই তরুণ ফুটবলার। মাত্র ১৩ বছর বয়সে বাবাকে হারানোর পর পরিবারের আর্থিক সংকট চরমে পৌঁছে যায়। তখন মাকে সহায়তা করতে ফুটবল অনুশীলনের পাশাপাশি বিভিন্ন পেশায় কাজ করতে শুরু করেন থিয়াগো।


এক সাক্ষাৎকারে তিনি জানান, কখনও রাজমিস্ত্রির সহকারী, কখনও ফলের দোকানের কর্মচারী, আবার কখনও বাড়িতে ফল পৌঁছে দেওয়ার কাজ করেছেন। এমনকি কাজ না থাকলে গাড়ি ধোয়া ও ক্লিনারের কাজও করতে হয়েছে তাকে। এনজিওর একটি ফুটবল কার্যক্রমে খেলতে গিয়ে সাবেক ফুটবলার টিকোর নজরে পড়েন থিয়াগো। পরে তাকে পাঠানো হয় পারানা রাজ্যের ছোট ক্লাব ভেরে-তে। পরিবার ছেড়ে সেখানে যাওয়া ছিল তার জীবনের অন্যতম কঠিন সিদ্ধান্ত। ভেরে ক্লাবে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ২০১৮ সালে পারানা অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন তিনি। এরপর অনূর্ধ্ব-২০ দলে সুযোগ পান এবং সেখান থেকেই নজরে আসেন ঐতিহ্যবাহী ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজিরো-এর স্কাউটদের।


ক্রুজিরোতে প্রথম পেশাদার চুক্তি করলেও শুরুতে মানসিক চাপ, সমালোচনা ও পরিবার থেকে দূরে থাকার কষ্টে ভুগতে হয় তাকে। তবে সময়ের সঙ্গে নিজেকে প্রমাণ করেন এই ফরোয়ার্ড। পরে বুলগেরিয়ার ক্লাব লুডুগোরেটস হয়ে বেলজিয়ামের ক্লাব ব্রুজে যোগ দেন তিনি। সেখান থেকে ২০২৪ সালে ইংলিশ ক্লাব ব্রেন্টফোর্ড তাকে ৪১ মিলিয়ন ডলারে দলে ভেড়ায়। প্রিমিয়ার লিগে নিজের দ্বিতীয় মৌসুমে ২২ গোল করে দারুণ আলোচনায় আছেন ইগর থিয়াগো। চলতি মৌসুমে আর্লিং হালান্ড-এর পর দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। গত মার্চে প্রথমবার ব্রাজিল জাতীয় দলে ডাক পান থিয়াগো। জাতীয় দলের হয়ে দুই ম্যাচে একটি গোলও করেছেন তিনি। এখন তার লক্ষ্য—বিশ্বকাপে নিজেকে প্রতিষ্ঠিত করা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মৃত স্বামীকে শেষ দেখা দেখতে পারবেন কি দীপু মনি?

মৃত স্বামীকে শেষ দেখা দেখতে পারবেন কি দীপু মনি?