ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

কুষ্টিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষ নিহত ৮ , আহত ৩০

কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ডাম্পট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন এবং অন্তত ৩০ জন আহত
  • আপলোড সময় : ২৩ মে ২০২৬, দুপুর ১:৫৩ সময়
  • আপডেট সময় : ২৩ মে ২০২৬, দুপুর ১:৫৩ সময়
কুষ্টিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষ নিহত ৮ , আহত ৩০

কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ডাম্পট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের খোকসা উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়ার দিকে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি এবং রাজবাড়ীর দিকে যাচ্ছিল বালুভর্তি ডাম্পট্রাকটি। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির ডাম্পট্রাকটি সামনে থেকে বাসটিকে ধাক্কা দিলে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে।


খোকসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুল হক জানান, দুর্ঘটনার পর বেলা ১২টার দিকে অন্তত ৩০ জন আহত রোগী হাসপাতালে আসে। তাদের মধ্যে ১১ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।


কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাসেল জানান, দুর্ঘটনার পর যানবাহন দুটি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত ও দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ