ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন ৪ জন পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহারের চেক দিলেন প্রধানমন্ত্রী ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, শান্তি চুক্তিতে বড় অগ্রগতির সম্ভাবনা দুই ‘শিবির নেতা’র বিরুদ্ধে অস্ত্র প্রদর্শনের অভিযোগ ছাত্রদলের নাসিরের রেলওয়ে পুলিশের অভিযানে ২০ লাখ টাকার হেরোইনসহ নারী আটক বেসরকারি হাসপাতালেও হাম রোগী ভর্তি নেওয়ার নির্দেশ আগামী রোববারের মধ্যে দিতে হবে বিদ্যুৎ বিল, অন্যথায় জরিমানা ইরান যুদ্ধ থামাতে কাতারের তৎপরতা, তেহরানে বিশেষ প্রতিনিধিদল ট্রাম্প ও পুতিনের পর এবার চীন যাচ্ছেন শেহবাজ শরিফ নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

তৃতীয় সন্তানের বাবা হলেন আশরাফুল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল-এর পরিবারে এসেছে নতুন সুখবর। তৃতীয় সন্তানের
  • আপলোড সময় : ২৩ মে ২০২৬, সকাল ৯:২৯ সময়
  • আপডেট সময় : ২৩ মে ২০২৬, সকাল ৯:২৯ সময়
তৃতীয় সন্তানের বাবা হলেন আশরাফুল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল-এর পরিবারে এসেছে নতুন সুখবর। তৃতীয় সন্তানের বাবা হয়েছেন দেশের এই সাবেক তারকা ক্রিকেটার। আশরাফুল ও তার স্ত্রী আনিকা দম্পতির ঘর আলো করে এসেছে দ্বিতীয় পুত্রসন্তান। শুক্রবার (২২ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টের মাধ্যমে সুখবরটি জানান আশরাফুল। তিনি জানান, রাত ১০টা ৩৫ মিনিটে মহান আল্লাহর রহমতে তাদের পরিবারে নতুন সদস্যের আগমন ঘটেছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে আশরাফুল লেখেন, “আলহামদুলিল্লাহ! আজ রাত ১০টা ৩৫ মিনিটে মহান আল্লাহ তা’আলা আমাদের পরিবারে আরও একটি পুত্র সন্তান দান করেছেন।” তিনি আরও বলেন, প্রথমে কন্যাসন্তান, এরপর এক পুত্রসন্তান এবং এবার আরও একটি পুত্রসন্তানের বাবা হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন তিনি। আল্লাহর এই নিয়ামতের জন্য গভীর কৃতজ্ঞতাও প্রকাশ করেন সাবেক এই অধিনায়ক।


পোস্টে সন্তানদের জন্য সবার কাছে দোয়া চেয়ে আশরাফুল লেখেন, “আল্লাহ যেন আমার সন্তানদের নেক, সুস্থ, দ্বীনদার ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করেন।” তার এই সুখবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থক ও ক্রিকেটাঙ্গনের অনেকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছয় দিনেই দর্শক সমাগম, টিকিট বিক্রিতে নতুন ইতিহাস গড়ল কান

ছয় দিনেই দর্শক সমাগম, টিকিট বিক্রিতে নতুন ইতিহাস গড়ল কান