ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

চীনে বন্যা ও ভূমিধসে ২১ জনের মৃত্যু

চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে টানা ভারী বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে।
  • আপলোড সময় : ২১ মে ২০২৬, দুপুর ১০:৩২ সময়
  • আপডেট সময় : ২১ মে ২০২৬, দুপুর ১০:৩২ সময়
চীনে বন্যা ও ভূমিধসে ২১ জনের মৃত্যু

চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে টানা ভারী বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে বহু এলাকায় জনজীবন চরমভাবে ব্যাহত হয়েছে—স্কুল-কলেজ বন্ধ, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। মঙ্গলবার (১৯ মে) বার্তা সংস্থা রয়টার্স-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার অভিযানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।


রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন প্রচারিত ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা পানিবন্দি ও দুর্গত এলাকায় আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। চীন-এর আবহাওয়া প্রশাসন জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিজনিত দুর্যোগের ঝুঁকি এখনো অত্যন্ত বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে ১৫ কোটি ইউয়ান জরুরি তহবিল বরাদ্দ করা হয়েছে।


আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর, দক্ষিণ চীন সাগর ও প্রশান্ত মহাসাগর থেকে আসা আর্দ্র বাতাস একত্রিত হয়ে প্রায় এক হাজার কিলোমিটার এলাকাজুড়ে এই দীর্ঘস্থায়ী ভারী বৃষ্টিপাত সৃষ্টি করছে, যার ফলে দুর্যোগের মাত্রা আরও বেড়েছে।


সূত্র: রয়টার্স

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা