ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

তিন দশকের ট্রফি খরা কাটিয়ে ইউরোপা লিগে চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলার

দীর্ঘ ৩০ বছরের শিরোপা খরা কাটিয়ে ইউরোপা লিগের নতুন চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ডের ক্লাব অ্যাস্টন ভিলা। ফাইনালে জার্মানির ফ্রাইবার্গকে
  • আপলোড সময় : ২১ মে ২০২৬, সকাল ৯:৪৩ সময়
  • আপডেট সময় : ২১ মে ২০২৬, সকাল ৯:৪৩ সময়
তিন দশকের ট্রফি খরা কাটিয়ে ইউরোপা লিগে চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলার

দীর্ঘ ৩০ বছরের শিরোপা খরা কাটিয়ে ইউরোপা লিগের নতুন চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ডের ক্লাব অ্যাস্টন ভিলা। ফাইনালে জার্মানির ফ্রাইবার্গকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে ইউরোপীয় ফুটবলে নতুন ইতিহাস গড়েছে দলটি। তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। তবে প্রথমার্ধের শেষদিকে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় অ্যাস্টন ভিলা।


৪১ মিনিটে মর্গ্যান রজার্সের বাড়ানো বল থেকে দুর্দান্ত ভলিতে প্রথম গোল করেন ইউরি টিলেমান্স। এরপর বিরতির ঠিক আগে যোগ করা সময়ে দূরপাল্লার চমৎকার শটে ব্যবধান দ্বিগুণ করেন এমিলিয়ানো বুয়েন্দিয়া। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও সফল হতে পারেনি ফ্রাইবার্গ। উল্টো ৫৮ মিনিটে বুয়েন্দিয়ার তৈরি করা সুযোগ থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন মর্গ্যান রজার্স।


এই জয়ের মাধ্যমে ১৯৯৬ সালের পর প্রথম বড় কোনো শিরোপা জিতল অ্যাস্টন ভিলা। পাশাপাশি ইউরোপীয় আসরেও চার দশকের বেশি সময় পর ট্রফির স্বাদ পেল ইংলিশ ক্লাবটি। এদিকে এই শিরোপা জয়ের মাধ্যমে কোচ উনাই এমেরি ইউরোপা লিগে নিজের আধিপত্য আরও শক্ত করলেন। এর আগে বিভিন্ন ক্লাবের হয়ে একাধিকবার এই প্রতিযোগিতার শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছিলেন তিনি। এবার নতুন সাফল্যে ইউরোপা লিগের ইতিহাসে সবচেয়ে সফল কোচ হিসেবে নিজের অবস্থান আরও মজবুত করলেন এই স্প্যানিশ কৌশলী।


সূত্র: দ্য গার্ডিয়ান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু