ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

২২ বছর পর প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে দীর্ঘ ২২ বছর পর আবারও চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনাল। মঙ্গলবার রাতে ম্যানচেস্টার সিটি বর্নমাউথের বিপক্ষে জিততে
  • আপলোড সময় : ২০ মে ২০২৬, সকাল ৯:৪৮ সময়
  • আপডেট সময় : ২০ মে ২০২৬, সকাল ৯:৪৮ সময়
২২ বছর পর প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে দীর্ঘ ২২ বছর পর আবারও চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনাল। মঙ্গলবার রাতে ম্যানচেস্টার সিটি বর্নমাউথের বিপক্ষে জিততে ব্যর্থ হওয়ায় উত্তর লন্ডনের ক্লাবটি শিরোপা নিশ্চিত করে নেয়। শিরোপা দৌড়ে টিকে থাকতে সিটির জন্য জয় ছিল বাধ্যতামূলক। জয় পেলে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়ে শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার সুযোগ থাকত তাদের। তবে ম্যাচের ৩৯ মিনিটে বর্নমাউথের জুনিয়র ক্রুপি গোল করে সিটিকে পিছিয়ে দেন। অতিরিক্ত সময়ে আর্লিং হালান্ড সমতা ফেরালেও শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেনি পেপ গার্দিওলার দল।


ম্যাচ শেষে এমিরেটস স্টেডিয়ামের বাইরে আর্সেনাল সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। রোববার মৌসুমের শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে ক্লাবটি। শিরোপা নিশ্চিত হওয়ার পর মিডফিল্ডার ডেক্লান রাইস সামাজিক যোগাযোগমাধ্যমে সতীর্থদের সঙ্গে উদযাপনের ছবি পোস্ট করে লেখেন, “আমি আগেই বলেছিলাম... কাজ শেষ।”


এটি আর্সেনালের ১৪তম ইংলিশ লিগ শিরোপা। সর্বশেষ ২০০৩-০৪ মৌসুমে আর্সেনাল অপরাজিত থেকে লিগ জিতেছিল, যা ইতিহাসে “ইনভিন্সিবলস” নামে পরিচিত। এবারের সাফল্যের মাধ্যমে মিকেল আর্তেতার দল টানা রানার্সআপ হওয়ার হতাশা কাটিয়ে শিরোপা পুনরুদ্ধার করল। ২০১৯ সালে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম লিগ শিরোপা।


দলের শক্তিশালী রক্ষণ ও সেট পিসে ধারাবাহিক সাফল্য শিরোপা জয়ে বড় ভূমিকা রাখে। ৩৭ ম্যাচে মাত্র ২৬ গোল হজম করেছে আর্সেনাল, যা লিগে সর্বনিম্ন। পাশাপাশি ১৯টি ক্লিনশিট এবং কর্নার থেকে ১৮ গোলসহ সেট পিস থেকে মোট ২৪ গোল করেছে দলটি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক