ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

সাংবাদিকতার আড়ালে গুপ্তচরবৃত্তি, দুজনকে গ্রেপ্তার করেছে ইরান

রাজধানী তেহরানের পশ্চিম ও উত্তরাঞ্চল থেকে সাংবাদিক পরিচয়ে কাজ করা দুই সন্দেহভাজন ‘অনুপ্রবেশকারীকে’ গ্রেপ্তার করেছে ইরানি পুলিশ। তাদের
  • আপলোড সময় : ২০ মে ২০২৬, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ২০ মে ২০২৬, সকাল ৯:৩৯ সময়
সাংবাদিকতার আড়ালে গুপ্তচরবৃত্তি, দুজনকে গ্রেপ্তার করেছে ইরান

রাজধানী তেহরানের পশ্চিম ও উত্তরাঞ্চল থেকে সাংবাদিক পরিচয়ে কাজ করা দুই সন্দেহভাজন ‘অনুপ্রবেশকারীকে’ গ্রেপ্তার করেছে ইরানি পুলিশ। তাদের বিরুদ্ধে সামরিক ও স্পর্শকাতর স্থাপনার তথ্য সংগ্রহ করে বিদেশি পক্ষের কাছে সরবরাহের অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) তেহরান গ্রেটার পুলিশ ইনফরমেশন সেন্টারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জটিল গোয়েন্দা অভিযানের মাধ্যমে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।


পুলিশের দাবি, অভিযুক্তরা সংবাদকর্মীর পরিচয় ব্যবহার করে গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা স্থাপনা সম্পর্কিত গোপন তথ্য সংগ্রহ করতেন এবং তা বিদেশভিত্তিক একটি নেটওয়ার্কে পাঠাতেন। বিবৃতিতে আরও বলা হয়, আটক ব্যক্তিরা দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচালিত একটি সংঘবদ্ধ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন। তবে তাদের পরিচয় কিংবা কোন বিদেশি প্রতিষ্ঠানের হয়ে তারা কাজ করছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।


প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে দেশের বাইরে পরিচালিত একটি অপারেশন কক্ষের সঙ্গে এনক্রিপটেড যোগাযোগ স্থাপন করেছিলেন। অভিযানের সময় একটি স্টারলিংক রিসিভারও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


এর আগে গত ১৪ মার্চ নিরাপত্তা–সংশ্লিষ্ট অভিযোগে ইরানের বিভিন্ন অঞ্চল থেকে ২৭ জনকে আটক করা হয়েছিল। সে সময় ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনী জানিয়েছিল, আটক কয়েকজনের কাছ থেকে তিনটি স্টারলিংক টার্মিনাল উদ্ধার করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার