ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হুমায়ুন কবিরের জামিন: আসামিপক্ষের শুনানি শেষ শি-পুতিন বৈঠকের এক দিন আগে চীনা জাহাজে রাশিয়ার ভয়াবহ হামলা দেশজুড়ে বৃষ্টির আভাস, সিলেট-ময়মনসিংহে ভারী বর্ষণের শঙ্কা কোরবানির আগে গরু বেচা-কেনায় নিষেধাজ্ঞায় উত্তাল পশ্চিমবঙ্গ, জবাইতে লাগবে জন্মসনদ চট্টগ্রামে ৭ দিন ট্রাক-লরি চলাচল বন্ধের নির্দেশ ১৭ দিনে রেমিট্যান্স এল ২১৭ কোটি ডলার আর্জেন্টিনার গ্রুপসঙ্গী হয়ে ২৮ বছর পর বিশ্বকাপে ফিরছে অস্ট্রিয়া, দল ঘোষণা শরীয়তপুর ও ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদের হার কমাতে কেন নির্দেশ নয়, হাইকোর্টের রুল ৪০ বছরের মদরিচকে অধিনায়ক করে ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

হুমায়ুন কবিরের জামিন: আসামিপক্ষের শুনানি শেষ

জুলাই গণঅভ্যুত্থানের সময় লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির
  • আপলোড সময় : ১৯ মে ২০২৬, দুপুর ১০:৪০ সময়
  • আপডেট সময় : ১৯ মে ২০২৬, দুপুর ১০:৪০ সময়
হুমায়ুন কবিরের জামিন: আসামিপক্ষের শুনানি শেষ

জুলাই গণঅভ্যুত্থানের সময় লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন সংক্রান্ত আসামিপক্ষের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ২১ মে প্রসিকিউশনের বক্তব্য শুনবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৮ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়।


শুনানিতে আসামিপক্ষের আইনজীবী আবদুল কাইয়ুম জামিন বহাল রাখার পক্ষে যুক্তি উপস্থাপন করেন এবং প্রসিকিউশনের জামিন বাতিলের আবেদন খারিজের প্রার্থনা জানান। অন্যদিকে প্রসিকিউশনের পক্ষ থেকে সময়ের আবেদন জানানো হয়। প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, এ বিষয়ে চিফ প্রসিকিউটর নিজে শুনানি করবেন। পরে ট্রাইব্যুনাল ২১ মে পরবর্তী দিন ধার্য করেন।


এর আগে ১১ মে হুমায়ুন কবিরের জামিন বাতিলের আবেদন করে প্রসিকিউশন। ৪ মে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগ তার স্বাস্থ্য প্রতিবেদন দাখিল করে, যেখানে তার লিভার সিরোসিসে আক্রান্ত থাকার কথা উল্লেখ করা হয়। উল্লেখ্য, চলতি বছরের ১১ জানুয়ারি শর্তসাপেক্ষে তাকে জামিন দেওয়া হলেও পরে ২ মার্চ সেই জামিন নামঞ্জুর করা হয়। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২১ জুন সময় নির্ধারণ করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কেন বউয়ের হাতে ‘চড়’ খেয়েছিলেন ম্যাক্রোঁ

কেন বউয়ের হাতে ‘চড়’ খেয়েছিলেন ম্যাক্রোঁ