ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কেপ ভার্দের বিপক্ষে পরাজয়ের মুখ দেখবে মেসি: তিমুর লিসতের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা বসনিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় ১০ জনের যুক্তরাষ্ট্র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতি বিজয়ের সরকার আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না, জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স ‘এখনো জুলাইয়ের ভয়ানক দিনগুলোর ছবি ভেসে উঠে’ পেলে-মেসির অ্যাসিস্টের রেকর্ড ভেঙে দিতে পারেন ওলিসে

কোরবানির আগে গরু বেচা-কেনায় নিষেধাজ্ঞায় উত্তাল পশ্চিমবঙ্গ, জবাইতে লাগবে জন্মসনদ

ভারতের পশ্চিমবঙ্গে ঈদুল আজহাকে সামনে রেখে গরুর মাংস বেচাকেনা ও গবাদিপশু জবাইয়ে নতুন বিধিনিষেধ জারি করাকে কেন্দ্র করে
  • আপলোড সময় : ১৯ মে ২০২৬, দুপুর ১০:৩৭ সময়
  • আপডেট সময় : ১৯ মে ২০২৬, দুপুর ১০:৩৭ সময়
কোরবানির আগে গরু বেচা-কেনায় নিষেধাজ্ঞায় উত্তাল পশ্চিমবঙ্গ, জবাইতে লাগবে জন্মসনদ

ভারতের পশ্চিমবঙ্গে ঈদুল আজহাকে সামনে রেখে গরুর মাংস বেচাকেনা ও গবাদিপশু জবাইয়ে নতুন বিধিনিষেধ জারি করাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যজুড়ে গরু জবাই ও মাংস বিক্রিতে কড়াকড়ি আরোপ করা হয়েছে বলে জানা গেছে। সূত্র অনুযায়ী, নতুন নির্দেশিকায় বলা হয়েছে—১৪ বছরের কম বয়সী গবাদিপশু জবাই করা যাবে না এবং জবাইয়ের আগে স্থানীয় কর্তৃপক্ষ বা প্রাণিসম্পদ দপ্তরের অনুমতি নিতে হবে। এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর কলকাতাসহ বিভিন্ন এলাকায় গরুর মাংসের সরবরাহ কমে গেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।


এ পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক উত্তেজনাও দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, বিজেপি বিধায়করা মাঠে নেমে গবাদিপশুবাহী যানবাহন আটক করছেন এবং পশুর বয়স ও নথিপত্র যাচাই করছেন। একটি ঘটনায় উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ এলাকায় গবাদিপশুবাহী একটি গাড়ি আটক করা হয় বলে স্থানীয় গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। সেখানে পশুর ‘জন্মসনদ’ বা বয়স প্রমাণের নথি দাবি করা হয়, যা নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।


এ ঘটনার প্রতিক্রিয়ায় রাজনৈতিক অঙ্গনেও পাল্টাপাল্টি মন্তব্য শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ধরনের পদক্ষেপকে সমালোচনা করে বলা হয়েছে, গবাদিপশুর ‘জন্মসনদ’ দেখানোর দাবি বাস্তবে অযৌক্তিক। নতুন বিধিনিষেধকে কেন্দ্র করে শুধু সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় নয়, হিন্দু খামারি ও ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। অনেকে জানান, বছরের এই সময়টিতে গরু বিক্রি করেই তারা বড় অংশের আয় করেন, কিন্তু নতুন নিয়মে তাদের ব্যবসা প্রায় বন্ধ হয়ে গেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলো দ্বিতীয় স্ত্রী

ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলো দ্বিতীয় স্ত্রী