ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

পদ্মা সেতুতে দুর্ঘটনার কবলে অভিনেত্রী শেলি

নিজ গ্রাম যশোরে যাওয়ার সময় পদ্মা সেতুতে দুর্ঘটনার কবলে পড়েছেন ছোট পর্দার অভিনেত্রী শেলি আহসান। দুর্ঘটনায় বড় ধরনের
  • আপলোড সময় : ৫ ডিসেম্বর ২০২৩, দুপুর ৪:৪৬ সময়
  • আপডেট সময় : ৫ ডিসেম্বর ২০২৩, দুপুর ৪:৪৬ সময়
পদ্মা সেতুতে দুর্ঘটনার কবলে অভিনেত্রী শেলি ছবি : সংগৃহীত
নিজ গ্রাম যশোরে যাওয়ার সময় পদ্মা সেতুতে দুর্ঘটনার কবলে পড়েছেন ছোট পর্দার অভিনেত্রী শেলি আহসান। দুর্ঘটনায় বড় ধরনের কোনো ক্ষতি না হলেও শারীরিকভাবে আঘাত পেয়েছেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

শেলি জানান, মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে সোহাগ পরিবনের স্ক্যানিয়া ডাবল ডেকার বাসে চড়ে যশোরে নিজ গ্রামে যাচ্ছিলেন তিনি। এসময় পদ্মা সেতু পার হওয়ার পরে একটি কাভার্ড ভ্যান আমাদের বাসটিকে অতিক্রম করতে গিয়ে সামনে আকস্মিকভাবে দাঁড়িয়ে যায়। বাসটি গিয়ে সজোরে আঘাত করে ভ্যানটিকে। মুহূর্তের মধ্যেই বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

পুরো ঘটনার ধকল এখনও কাটিয়ে উঠতে পারেননি শেলি। তার ভাষায়, বুঝে উঠতে পারছিলাম না কী হলো! আরো অনেককিছুই ঘটতে পারতো আল্লাহর রহমতে বেঁচে গেছি। আমাদের বের হতে হয়েছে জানালা ভেঙে। পরে অন্য বাসে করে আমি যশোরের দিকে রওনা দেই।

প্রসঙ্গত, মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বড় ছেলে’ নাটকে মায়ের ভূমিকায় অভিনয় করে আলোচনায় আসেন শেলি আহসান। এছাড়াও একাধিক নাটক ও কয়েকটি সিনেমাতেও পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তিনি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই