ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

মেসির পায়ে যখন বল থাকে তখন ‘হার্টবিট’ বেড়ে যায় অভিনেত্রীর

ঢালিউডের জনপ্রিয় ও আলোচিত চিত্রনায়িকা পরীমণি আবারও উঠে এসেছেন গণমাধ্যমের আলোচনায়। তবে এবার কোনো ব্যক্তিগত বিতর্ক নয়, বরং
  • আপলোড সময় : ১৮ মে ২০২৬, সকাল ৯:৪৫ সময়
  • আপডেট সময় : ১৮ মে ২০২৬, সকাল ৯:৪৫ সময়
মেসির পায়ে যখন বল থাকে তখন ‘হার্টবিট’ বেড়ে যায় অভিনেত্রীর

ঢালিউডের জনপ্রিয় ও আলোচিত চিত্রনায়িকা পরীমণি আবারও উঠে এসেছেন গণমাধ্যমের আলোচনায়। তবে এবার কোনো ব্যক্তিগত বিতর্ক নয়, বরং ফুটবলপ্রেম ও প্রিয় খেলোয়াড়কে ঘিরে তার আবেগঘন মন্তব্যে শিরোনামে এসেছেন এই তারকা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে পরীমণি জানান, তিনি শৈশব থেকেই আর্জেন্টিনা দলের প্রতি গভীরভাবে অনুরাগী। তার ভাষায়, “আমি আর্জেন্টিনা, আমি আজীবনের আর্জেন্টিনা। আমি মেসিকে ভালোবাসি।”


ফুটবল জাদুকর লিওনেল মেসির প্রতি নিজের মুগ্ধতার কথা জানাতে গিয়ে তিনি বলেন, মেসির পায়ে বল থাকলে খেলা দেখার সময় তার হৃদস্পন্দন অনেক বেড়ে যায়। মেসির খেলার ধরন তাকে ভীষণভাবে আকর্ষণ করে বলেও জানান তিনি।


পরীমণি আরও বলেন, আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সির প্রতি তার টান ছোটবেলা থেকেই। বিশ্বকাপ ফুটবল নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানান, প্রিয় দল ও প্রিয় খেলোয়াড়কে ঘিরে তিনি সবসময়ই আবেগপ্রবণ থাকেন। তার এমন খোলামেলা ফুটবলপ্রেম সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মাঝেও ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ