ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান পাটওয়ারী’, দাবি মেঘনা আলমের অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন মাশরাফি বাফুফের সঙ্গে কোচের পরিকল্পনা মিলছে না রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়ন বৈধ গাইবান্ধায় দ্বিগুন দামে চারা কিনে ধান রোপন করছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ‘এটাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয়’ ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেল বলে পর্যটককে হুমকি, সী-গালের ম্যানেজার গ্রেপ্তার এমপিদের স্বাধীনভাবে ভোটের সুযোগ দিতে ৭০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে তিন ইরানি পাইলটকে আটকের অভিযোগ অস্বীকার কাতারের

শিরিন ছুঁয়ে ফেললেন বিউটিকে

দেশের অ্যাথলেটিকস অঙ্গনে নতুন ইতিহাস গড়লেন নৌবাহিনীর স্প্রিন্টার শিরিন আক্তার। জাতীয় অ্যাথলেটিকসে নারী ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতে
  • আপলোড সময় : ১৮ মে ২০২৬, সকাল ৯:৩২ সময়
  • আপডেট সময় : ১৮ মে ২০২৬, সকাল ৯:৩২ সময়
শিরিন ছুঁয়ে ফেললেন বিউটিকে

দেশের অ্যাথলেটিকস অঙ্গনে নতুন ইতিহাস গড়লেন নৌবাহিনীর স্প্রিন্টার শিরিন আক্তার। জাতীয় অ্যাথলেটিকসে নারী ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতে কিংবদন্তি অ্যাথলেট নাজমুন নাহার বিউটির ১৭ বারের চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড স্পর্শ করেছেন তিনি। ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া ৪৯তম জাতীয় অ্যাথলেটিকসের প্রথম দিনে অনুষ্ঠিত নারী ১০০ মিটার স্প্রিন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে স্বর্ণপদক জেতেন শিরিন। তিনি ফিনিশিং লাইনে পৌঁছাতে সময় নেন ১২ দশমিক ১০ সেকেন্ড। এর মাধ্যমে জাতীয় পর্যায়ে ১৭তমবারের মতো ১০০ মিটারে সেরা হলেন এই স্প্রিন্টার।


মজার বিষয় হলো, রেকর্ড স্পর্শ করার সেই মুহূর্তটি নিজের চোখে দেখেছেন সাবেক তারকা অ্যাথলেট নাজমুন নাহার বিউটি। তিনি বিচারকের দায়িত্বে ছিলেন এবং শিরিনকে অভিনন্দনও জানান। শিরিন বলেন, এবার নিয়ে তিনি ১৭ বার ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতলেন। অন্যদিকে বিউটিও জানান, তিনিও একই ইভেন্টে ১৭টি স্বর্ণপদক জয় করেছিলেন। ফলে এখন দুজনই সমান অবস্থানে রয়েছেন।


গত মৌসুমে সুমাইয়া দেওয়ানের কাছে হেরে শিরোপা হারিয়েছিলেন শিরিন। তবে এবার আবারও নিজের আধিপত্য ফিরে পেয়েছেন। সম্প্রতি বিয়ের পর এটিই তার প্রথম জাতীয় স্বর্ণপদক। গত বছর সেপ্টেম্বরে পাবনার সাবেক বাস্কেটবল খেলোয়াড় নাইমুর রহমানকে বিয়ে করেন তিনি। শিরিন জানান, বিয়ের পর প্রথম স্বর্ণ জেতার অনুভূতি তার জন্য বিশেষ আনন্দের।


নারী ১০০ মিটার ইভেন্টে সেনাবাহিনীর শরিফা খাতুন রৌপ্য পদক জিতেছেন। আর গতবারের চ্যাম্পিয়ন সুমাইয়া দেওয়ান এবার চতুর্থ স্থানে শেষ করেন। এদিকে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টেও নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন লন্ডনপ্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমান। তিনি ষষ্ঠবারের মতো জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন। ১০ দশমিক ৫৮ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতেন ইমরানুর। গতবারের তুলনায় এবার তার টাইমিং আরও উন্নত হয়েছে।


একই ইভেন্টে দ্বিতীয় হয়েছেন ইসমাইল এবং তৃতীয় স্থান অর্জন করেছেন বিমান বাহিনীর নাইম ইসলাম। তবে স্বর্ণ জয়ের আনন্দের মাঝেও কিছুটা হতাশ ইমরানুর। সরকার থেকে দেওয়া মাসিক ভাতার তালিকায় তার নাম না থাকায় মন খারাপের কথা জানান তিনি। পরে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিষয়টি নিয়ে অ্যাথলেটিকস ফেডারেশনের সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান

রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান