ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আম্মার ছিলেন শিবিরের ‘সাথী’, বহিষ্কার হন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ‘হানিট্র্যাপ’ ফাঁদে ফেলে টাকা আদায়ের অভিযোগ, চক্রের ৪ নারী আটক ক্যাপ্টেনকে কুপিয়ে বিমান বিধ্বস্ত করতে চেয়েছিলেন কো-পাইলট: নেতানিয়াহু ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন: কৃষিমন্ত্রী দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের— চরমোনাই পীর দক্ষ পেশাজীবীদের জন্য জার্মানিতে সাড়ে ৬ লাখ শূন্য পদ, রয়েছে অপরচুনিটি কার্ডের সুবিধা ‘বাবার রাজনৈতিক পরিচয়ের কারণে’ বিসিএসের গেজেট থেকে বাদ পড়ার অভিযোগ বৃহস্পতিবার টানা ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায় সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা ‘ভয়েস রেইজ করায় পুরো রাষ্ট্রশক্তিকে আমার বিরুদ্ধে নামানো হয়েছে’

আইএল টি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি, রানা-রিশাদদের দাম ৯৮ লাখ টাকা

সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসর আইএল টি-টোয়েন্টির পঞ্চম আসরের নিলামে জায়গা পেয়েছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার। এর মধ্যে
  • আপলোড সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:০ সময়
  • আপডেট সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:০ সময়
আইএল টি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি, রানা-রিশাদদের দাম ৯৮ লাখ টাকা

সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসর আইএল টি-টোয়েন্টির পঞ্চম আসরের নিলামে জায়গা পেয়েছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার। এর মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় রয়েছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং লেগ স্পিনার রিশাদ হোসেন। এই তিন ক্রিকেটারের প্রত্যেকের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৮০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৮ লাখ ৩৮ হাজার টাকা।


পঞ্চম আসরের নিলামে ১০ বাংলাদেশি ক্রিকেটারকে তিনটি ভিন্ন ভিত্তিমূল্যের শ্রেণিতে রাখা হয়েছে। সর্বোচ্চ ৮০ হাজার ডলারের শ্রেণিতে তাসকিন, নাহিদ ও রিশাদের সঙ্গে রয়েছেন বাবর আজম, ফাফ ডু প্লেসি, জনি বেয়ারস্টো, ফিল সল্ট, অ্যালেক্স হেলস, ফখর জামান ও ডেভিড উইলির মতো তারকা ক্রিকেটাররা। এর পরের শ্রেণিতে রয়েছেন বাংলাদেশের চার ক্রিকেটার সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ। তাদের প্রত্যেকের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৪০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯ লাখ ১৯ হাজার টাকা।


আর ১০ হাজার ডলার ভিত্তিমূল্যের শ্রেণিতে রয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক এবং পেসার তানজিম হাসান সাকিব। বাংলাদেশি মুদ্রায় এই ভিত্তিমূল্য প্রায় ১২ লাখ ৩০ হাজার টাকা। নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্য মূল বাজেট রাখা হয়েছে ১৩ লাখ মার্কিন ডলার। এর পাশাপাশি দল গঠনের আগের পর্যায়ে সরাসরি খেলোয়াড় চুক্তির জন্য নির্ধারিত ৭ লাখ ডলার থেকে অব্যবহৃত অর্থ নিলামের বাজেটে যোগ করার সুযোগ রয়েছে।


এই হিসাবে সবচেয়ে বেশি অর্থ নিয়ে নিলামে অংশ নেবে এমআই এমিরেটস। তাদের হাতে থাকবে সর্বোচ্চ ১৩ লাখ ৯০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ কোটি ৯ লাখ টাকা। এরপর আবুধাবি নাইট রাইডার্সের বাজেট ১৩ লাখ ৬৫ হাজার ডলার, অর্থাৎ প্রায় ১৬ কোটি ৭৮ লাখ টাকা। ডেজার্ট ভাইপার্স ও গালফ জায়ান্টসের হাতে রয়েছে ১৩ লাখ ৫ হাজার ডলার করে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি ৫ লাখ টাকা। অন্যদিকে প্রি-অকশনের পুরো ৭ লাখ ডলার ব্যয় করে ফেলায় দুবাই ক্যাপিটালস ও শারজা ওয়ারিয়র্স নিলামে নামবে মূল ১৩ লাখ ডলারের বাজেট নিয়ে।


এর মধ্যে দুবাই ক্যাপিটালস সরাসরি চুক্তির মাধ্যমে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ধরে রেখেছে। এবারের নিলামের জন্য আইসিসির ১১টি পূর্ণ সদস্য দেশসহ সৌদি আরব ও কুয়েতের মতো দেশ মিলিয়ে মোট ২৩টি দেশের প্রায় ২০০ ক্রিকেটারকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে। প্রাথমিকভাবে নিলামে অংশ নিতে ৪০০ জনের বেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছিলেন। আইএল টি-টোয়েন্টির পঞ্চম আসর আগামী ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের ১০ ক্রিকেটারের মধ্যে শেষ পর্যন্ত কারা দল পান, এখন সেটিই দেখার বিষয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরানকে যেকোনো সহায়তা দিলে বরদাশত করা হবে না: সি চিন পিংকে ট্রাম্প

ইরানকে যেকোনো সহায়তা দিলে বরদাশত করা হবে না: সি চিন পিংকে ট্রাম্প