ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৪৫ লাখ টাকা বাকি, পাওনা আদায়ে মাইক ভাড়া করে ব্যবসায়ী করছেন মাইকিং শান্তিচুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে: ট্রাম্প হরমুজ প্রণালীতে ৭৮টি বাণিজ্যিক জাহাজের পথ ঘুরিয়ে দিল যুক্তরাষ্ট্র শাহ আলী মাজারে হামলা: ভিডিও ফুটেজ দেখে জামায়াতের ৩ কর্মী গ্রেপ্তার প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক শিবিরকর্মী ৩টি করে ভাষা শেখা বাধ্যতামূলক, জুলাই থেকে নবম ও দশম শ্রেণিতে কার্যকর চামড়াশিল্পের পুনর্গঠন ও আর্থসামাজিক উন্নয়ন ব্যাংক খাতের সংকট না কাটলে অর্থনীতির ধস ঠেকানো যাবে না: ড. হোসেন জিল্লুর রহমান ইরানে হামলা চালাতে প্রস্তুত মার্কিন ও ইসরায়েলি বাহিনী, ট্রাম্পের নির্দেশের অপেক্ষা ‘জনস্বাস্থ্যকে গুরুত্ব না দেওয়ায় বর্তমান হাম সংকট’

রাজধানীজুড়ে পুলিশের কড়া সতর্কতা

নিষিদ্ধঘোষিত সংগঠনের সম্ভাব্য তৎপরতা ও যেকোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
  • আপলোড সময় : ১৭ মে ২০২৬, সকাল ৯:৪৩ সময়
  • আপডেট সময় : ১৭ মে ২০২৬, সকাল ৯:৪৩ সময়
রাজধানীজুড়ে পুলিশের কড়া সতর্কতা

নিষিদ্ধঘোষিত সংগঠনের সম্ভাব্য তৎপরতা ও যেকোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন কার্যক্রম নজরদারিতে রেখে নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম জানান, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।


ডিএমপি সূত্র জানায়, সম্প্রতি কন্ট্রোল রুম থেকে রাজধানীর সব থানায় বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, ভোরের সময় অলিগলি, গুরুত্বপূর্ণ সড়ক এবং জনসমাগমস্থলে অতিরিক্ত টহল ও নজরদারি বাড়াতে হবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ করে ফেসবুকে ছড়ানো বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো ধরনের উসকানিমূলক বা অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


ডিএমপি সূত্র আরও জানায়, ১৭ মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে কেন্দ্র করে নিষিদ্ধঘোষিত সংগঠনের পক্ষ থেকে কিছু কর্মসূচির চেষ্টা থাকতে পারে—এমন আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। এদিকে শনিবার ভোরে বনানী থানাধীন ঢাকা-ময়মনসিংহ সড়ক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেটসহ মো. আশিক তপেদার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।


ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার আরও বলেন, রাজধানীতে যেকোনো ধরনের অপতৎপরতা রোধে পুলিশ রাত থেকেই বিশেষ অভিযান ও নজরদারি চালাচ্ছে। তিনি বলেন, কোনো ধরনের হুমকি না থাকলেও সতর্কতা হিসেবে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কেন বউয়ের হাতে ‘চড়’ খেয়েছিলেন ম্যাক্রোঁ

কেন বউয়ের হাতে ‘চড়’ খেয়েছিলেন ম্যাক্রোঁ